চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মনিরপেক্ষতা আসলে কী?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৯
শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন: ধর্মনিরপেক্ষ বলতে মূলত বোঝানো হয়ে থাকে যে রাষ্ট্র কোনো ধর্মকেই পক্ষপাত করে না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় বহুবাচনিক সমাজ হবে, সবাই মিলেমিশে থাকবে।

‘‘কিন্তু দেশ স্বাধীনের পর ৭৫’ পরবর্তী সময় থেকে শুরু করে ৯৬’ পর্যন্ত এই বিশ বছর বাংলাদেশকে ধর্মীয় জঙ্গিবাদের তীব্র পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। পাকিস্তানি ধারায় দেশ পরিচালনায় উৎসাহ-উদ্দীপনা ছিল চরমে, যার রেশ বর্তমান সময়েও আমাদের বহন করতে হচ্ছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিস্তার লাভ করেছে ধর্মান্ধতা ও মৌলবাদ, যা পরিত্যাগ করা অপরিহার্য হয়ে পড়েছে।’’

বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ আন্দোলনের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘ধর্মনিরপেক্ষতার ভবিষ্যৎ: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনার আয়োজন করা হয়।

এসময় জবি উপাচার্য বলেন: নিজ ধর্মের প্রতি বিশ্বাসের সাথে সাথে অন্যের ধর্ম বিশ্বাসের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে, তাহলেই সমাজ থেকে হানাহানি, জঙ্গিবাদ দূর হবে। ধর্ম নিয়ে শ্রেষ্ঠত্ব উপলব্ধি ঠিক নয়, প্রকৃতিগতভাবেই এটার নিয়ন্ত্রণ হয়। শ্রেষ্ঠত্বের দাবি থেকে বেরিয়ে আসতে হবে নতুবা সংঘর্ষ, অশান্তি চলতে থাকবে।

সেমিনারে ‘ধর্ম নিরপেক্ষতা মতবাদ: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ আন্দোলনের এক্সিকিউটিভ ডিরেক্টর ব্যারিস্টার ফারজানা বেগম। একই শিরোনামে আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক রিতু কুন্ডু।

এছাড়াও জবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস. এম. মাসুম বিল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাবের আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন।

Reneta

এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ধর্মনিরপেক্ষতার ভবিষ্যৎ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় চার সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

জুলাই ১৪, ২০২৬

প্রাথমিক ও গণশিক্ষা সচিবের ছয় গ্রন্থের মোড়ক উন্মোচন

জুলাই ১৪, ২০২৬

ভোলায় বাড়ছে বোম্বাই বা নাগা মরিচের চাষ

জুলাই ১৪, ২০২৬

সংসদে সংবিধান সংশোধন কমিটি গঠন: বিরোধীদলের ওয়াক আউট

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT