চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মঘটে অচল ফ্রান্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A

ফরাসি প্রেসিডেন্টের ইমানুয়েল ম্যাক্রোঁর পেনশন কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটে অচল হয়ে পড়েছে ফ্রান্স।

বৃহস্পতিবার এই ধর্মঘট ডেকেছে বিভিন্ন কর্মী ইউনিয়ন।

বিবিসি বলছে, বছরের সর্ববৃহৎ ধর্মঘট শুরু হয়েছে ফ্রান্সে। দেশব্যাপী ধর্মঘটে শিক্ষাপ্রতিষ্ঠান এবং দেশের সর্বত্র যাতায়াত ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সাধারণ এই ধর্মঘটে যোগ দিচ্ছে স্কুল, পরিবহন কর্মী, পুলিশ, আইনজীবী, হাসপাতাল ও বিমানবন্দরের কর্মীরাও।

বহু ইউনিয়ন হুমকি দিয়েছে, বৃহস্পতিবারের পরেও তারা ধর্মঘট চালিয়ে যাবে। প্রেসিডেন্ট তার সিদ্ধান্ত না বদলানো পর্যন্ত প্রতিবাদ চলবে।

ফ্রান্সের বিমানবন্দরগুলি থেকে ইতিমধ্য়েই এক-পঞ্চমাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। অচল হয়ে পড়বে বাস, মেট্রো ও শহরতলি, দূরপাল্লার ট্রেন চলাচল।

Reneta

প্যারিসের ১৬টি মেট্রো লাইনের মধ্যে খোলা রয়েছে মাত্র পাঁচটি। কাজে যোগ দিচ্ছেন না অধিকাংশ কর্মচারী।

ফরাসি সংবাদপত্র লে ম্যান্ডে লিখেছে, পেনশন বিষয়ে সিদ্ধান্ত না বদলালে সামনের দিনগুলোতে প্রেসিডেন্টের জন্য হবে অগ্নীপরীক্ষা অপেক্ষা করছে।

বিবিসি বলছে, জনমত যাচাইয়ে দেখা গিয়েছে, ফ্রান্সের ৬৯ শতাংশ মানুষ এই ধর্মঘটকে সমর্থন করছেন। তাদের মধ্যে ১৮ থেকে ৩৪ বছরের নাগরিকদের সংখ্যাই বেশি।

তবে অচলাবস্থা কাটাতে তৈরি হয়েছে প্রশাসন।  তারা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার চেষ্টা করছে।

ম্যাক্রোর পরিকল্পিত নতুন পেনশন স্কিমে আগেভাগে অবসর নেওয়ার অধিকার ক্ষুন্ন হবে বলে অভিযোগ মেট্রো কর্মীদের। ফ্রান্সে মেট্রো কর্মীরা গড়ে ৫৫ বছরে এবং অন্যান্য পেশার কর্মীরা ৬৩ বছরে অবসর নিয়ে থাকেন।

নতুন পেনশন নিয়ম অনুযায়ী অনেক চাকরিতেই পেনশনের বেশকিছু সুযোগ-সুবিধা থাকছে না। ৬৪ বছরের আগে যারা অবসর নেবেন তারা কম পেনশন পাবেন। যেমন: ৬৩ বছরে কেউ অবসর নিলে তিনি পাঁচ শতাংশ কম পেনশন পাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধর্মঘটফ্রান্সম্যাক্রোঁ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জুলাই ৬, ২০২৬

‘যেখানে শুরু সেখানেই শেষ’ নেইমারের

জুলাই ৬, ২০২৬

ফোনের পর বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা স্থগিত, ফিফাকে ট্রাম্পের ধন্যবাদ

জুলাই ৬, ২০২৬

নারী তারকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT