দ্রব্যমূল্য বেশি রাখায় ১৮ ব্যবসায়ীকে জরিমানা

করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে দ্রব্যমূল্য বেশি রাখা ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে টাঙ্গাইলে ১৮ জন অসাধু ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এরমধ্যে টাঙ্গাইল সদরে ১৩ জন ব্যবসায়ীকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার এবং গোপালপুর উপজেলায় ৫ জন ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস।
শুক্রবার দুপুরে শহরের পার্ক বাজারে র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণের সহযোগীতায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এছাড়া গোপালপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়।
টাঙ্গাইল শহরে দণ্ডপ্রাপ্তদের মধ্যে নয়জন পেঁয়াজ ব্যবসায়ী ও একজন চাল ব্যবসায়ী। এরা হলেন: চাঁন মিয়া, আক্তার হোসেন, সোহেল মিয়া, গোবিন্দ সরকার, সবুজ মিয়া, হাসু মিয়া, আকমল হোসেন, জোয়াহের আলী, সেকান্দার হোসেন, সিদ্দিকুর রহমান, মোসলেম উদ্দিন, জাহাঙ্গীর হোসেন এবং আমিনুল ইসলাম।
এদের মধ্যে নয়জনকে ১০ হাজার টাকা করে, তিনজনকে ৫০ হাজার ও একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া গোপালপুর বাজারে ২জন পেয়াজ ব্যবসায়ী ও তিনজন চাল ব্যবসায়ী।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন: উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিকাশ বিশ্বাসের নেতৃত্বে গোপালপুর বাজারে অভিযান চালিয়ে অসাধু ৫ জন ব্যবসায়ীকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়। এদের মধ্যে ২জন পেঁয়াজ ব্যবসায়ী ও ৩ জন চাল ব্যবসায়ী রয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার বলেন: জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাজারে গিয়ে দ্রব্যমূল্য বেশি রাখার সত্যতা পাওয়া যায়। পরে ১৩ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।






