চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রব্যমূল্য নিয়ে বিএনপির অপরাজনীতি ব্যর্থ হয়েছে: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ২৩, মার্চ ২০২২
- সেমি লিড, রাজনীতি
A A

সাংবিধানিক রীতিনীতি ও গণতান্ত্রিক উপায়ের প্রতি কোন শ্রদ্ধাবোধ না দেখিয়ে বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্রব্যমূল্য নিয়ে বিএনপির অপরাজনীতি ব্যর্থ হয়েছে বলেও জানান তিনি।

বুধবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ইসির সঙ্গে সংলাপে বিএনপির কোন আগ্রহ নেই, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশবাসী জানে গণতান্ত্রিক সংলাপের চেয়ে ষড়যন্ত্রের মাধ্যমে অন্ধকারের পথ অবলম্বনেই বিএনপির আগ্রহ।

আওয়ামী লীগ সরকার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ আইন প্রণয়ন করে উল্লেখ করে ওবায়দুল কাদের তার বিবৃতিতে আরও বলেন, সেই আইনের ভিত্তিতে গঠিত অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশন গঠনে সকল রাজনৈতিক দল এমনকি ব্যক্তিগত পর্যায়েও নাম প্রস্তাবের আহবান করে।

তিনি বলেন, যা সারাদেশের সকল স্তরের জনগণের আগ্রহ আছে কি নাই, তা এর মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে।

ইসির সঙ্গে সংলাপে উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে বিএনপির ঘরানার ব্যক্তিরাও উপস্থিত ছিলেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Reneta

যে কোন ইস্যু নিয়ে রাজনীতি করার অপচেষ্টা বিএনপির মজ্জাগত স্বভাব এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বিবৃতি আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ে বিএনপির অপরাজনীতি মাঠে মারা গেছে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার, তাই জনগণের যে কোন দুঃখ-দুর্দশায় সাড়া দেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটিতে ২০৩০ পর্যন্ত থাকবেন ফোডেন

জুলাই ২৩, ২০২৬

জামায়াতে ইসলামী ও এনসিপিকে মিথ্যার রাজনীতি পরিহার করতে হবে

জুলাই ২৩, ২০২৬

নেত্রকোণার কলমাকান্দায় ১৫টি গ্রাম প্লাবিত

জুলাই ২৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের নাম যাত্রাবাড়ি

জুলাই ২৩, ২০২৬

এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT