‘দ্য সুইসাইড স্কোয়াড’-এ থাকছেন সিলভেস্টার স্ট্যালোন

Two men pose for a selfie in a vibrant bar with colorful artwork and drinks in the background. Channel i News – চ্যানেল আই নিউজ
‘সুইসাইড স্কোয়াড’ ভক্তদের জন্য দারুন খবর! এই ছবির পরবর্তী সিকুয়েলে থাকছেন সিলভেস্টার স্ট্যালোন। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা জেমস গান নিজেই।
‘দ্য সুইসাইড স্কোয়াড’-এ সিলভেস্টার স্ট্যালোন থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন জেমসগান। ইনস্টাগ্রামে সিলভেস্টার স্ট্যালোনের সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করে তিনি লিখেছেন, ‘বন্ধু সিলভেস্টার স্ট্যালোনের সঙ্গে কাজ করতে সবসময়েই আলো লাগে। দ্য সুইসাইড স্কোয়াডের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। তিনি শুধু সুপারস্টার নন, অনেক ভালো অভিনেতাও।’
সিকুয়েলে থাকার বিষয়টি নিশ্চিত করা হলেও ছবিতে অভিনেতার চরিত্র কী হবে সেই বিষয়ে এখনও বিস্তারিত কিছুই জানানো হয়নি। কইমই
উইল স্মিথ, মারগট রবি ও ভায়োলা ডেভিস অভিনীত ‘সুইসাইড স্কোয়াড’ মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। সমালোচকরা পছন্দ না করলেও দর্শকের ভালোবাসা পেয়ে ব্লকবাস্টার হয়েছিল ছবিটি।






