বিনোদন

‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ এর পঁচিশ বছর

‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ এর পঁচিশ বছর

ঠিক পঁচিশ বছর আগে আমেরিকার থিয়েটারগুলোতে মুক্তি পেয়েছিল ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ নামের একটি সিনেমা। ১৯৯৪ সালের এই ছবি বক্স অফিসে ব্যর্থ হয়েছে, পায়নি কোনো অস্কার। তবুও এই ছবিটিই আইএমডিবির সেরার তালিকার শীর্ষস্থান দখল করে আছে এক দশকেরও বেশি সময় ধরে। ‘গড ফাদার’ এর তো ছবিতে পেছনে ফেলা এই ছবিতে কী এমন আছে?

স্টিফেন কিং এর বেস্টসেলার উপন্যাস ‘রিটা হেওর্থ অ্যান্ড শশাঙ্ক রিডেম্পশন’ এর কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি। ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ হলো হাল না ছাড়া এক মানুষের গল্প। অ্যান্ডি ডুফ্রেইন নামের একজন তরুণ ব্যাংকার ১৯৪৬ সালে শশাঙ্ক প্রিজনে প্রবেশ করেন স্ত্রী হত্যার দায় মাথায় নিয়ে। মানুষটি জেল থেকে পালানোর জন্য ১৯ বছর ধরে ছোট্ট একটা হাতুড়ি নিয়ে একটু একটু করে টানেল খুঁড়েছে। ছবিতে বোঝানো হয়েছে যে মানুষ চাইলে সব কিছুই পারে।

ফ্র্যাংক ড্যারাবন্ট পরিচালিত এই চলচ্চিত্রে অ্যান্ডি ডুফ্রেইন চরিত্রে অভিনয় করেছেন টিম রবিনস। মূল চরিত্র টিম রবিনস এর হলেও মরগান ফ্রিম্যানের চরিত্রটিও মন ছুঁয়েছে সিনেমাপ্রেমিদের। ছবিতে আরও ছিলেন বব গান্টন, উইলিয়াম সেডলার, ক্ল্যান্সি ব্রাউন, গিল বেলোস, জেমস হুইটমোর প্রমুখ।

নন-ব্লকবাস্টার, নন-অ্যাকশন, নন ফ্যান্টাসির এই ছবিটি এত প্রশংসিত হওয়ার কারণ হলো ছবিতে মানুষের আবেগ এবং মনের দৃঢ়তা দেখানো হয়েছে। গতানুগতিক ধারার বাইরের ছবি এটি। নির্মাতা তার অসাধারণ কল্পনাশক্তি ব্যবহার করে নির্মাণ করেছেন ছবিটি। আর একারণে ছবিটি দেখার পরেও বহুদিন রেশ রয়ে যায় মনে।

বিষয়:আইএমডিবি টিম রবিনস দ্য শশাঙ্ক রিডেম্পশন মরগান ফ্রিম্যান শশাঙ্ক রিডেম্পশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…