স্পোর্টস

দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট চায় না ভারত

দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট চায় না ভারত

বিতর্কিত দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট ব্যবস্থার বিপক্ষে অবস্থান নেবে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের(বিসিসিআই) প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর আজ এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

একই সঙ্গে আগামী বছর ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে ভারত-বাংলাদেশ এক ম্যাচ টেস্ট সিরিজ আয়োজনের কথাও নিশ্চিত করেন।

এশিয়ার দুই ক্রিকেট সুপার পাওয়ার বাংলাদেশ-শ্রীলঙ্কার পাশে থাকতেই বিসিসিআইয়ের এ সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।  এ প্রসঙ্গে তিনি বলেন: বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পাশে থাকতেই ভারতীয় ক্রিকেট বোর্ড দ্বি-স্তর বিশিষ্ট টেস্ট ব্যবস্থার বিরোধীতা করবে।

এ বিতর্কিত ব্যবস্থা কার্যকর হলে টেস্ট র‌্যঙ্কিংয়ের প্রথম সাতটি দল এক ভাগে এবং শেষের দলগুলো খেলবে অন্যভাগে। এ ব্যবস্থা কার্যকর হলে বাংলাদেশকে খেলতে হবে র‌্যাঙ্কিংয়ের নেচের সারির দলগুলোর সঙ্গে। অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকার মতো দলগুলোর বিপক্ষে টেস্ট খেলা থেকে বঞ্চিত হবে মুশফিক-মাশরাফিরা।

আইসিসির আসন্ন মিটিংয়ে ভারত তার অবস্থান পরিষ্কার করবে বলে জানিয়েছেন অনুরাগ ঠাকুর।

১৬ বছরে প্রথমবারের মতো ভারতের মাটিতে বাংলাদেশের টেস্ট প্রসঙ্গে অনুরাগ ঠাকুর বলেন, প্রত্যেক টেস্ট খেলুড়ে দেশকে ভারতের মাটিতে খেলতে দেওয়ার সুযোগ
দিতে চায় বিসিসিআই।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…