ক্রিকেট

দ্বিতীয় সন্তানের বাবা হলেন উইলিয়ামসন

বিলি উইলিয়ামসন তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, নতুন সন্তানের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

বিলি উইলিয়ামসন তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, নতুন সন্তানের খবর।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেয়ে ম্যাগির পর ছেলে সন্তানের বাবা হলেন কেন উইলিয়ামসন। ইনস্টাগ্রামে দ্বিতীয় সন্তানের ছবি পোস্ট করে ভক্ত-সমর্থকদের সুখবর নিজেই জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক।

উইলিয়ামসন পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, মেয়ে ও নবজাতক সন্তানকে কোলে নিয়ে জড়িয়ে রেখেছেন উইলিয়ামসনের স্ত্রী সারাহ রাহিম। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ছোট্ট শিশু, তোমাকে স্বাগতম।’

নবজাতকের ছবি পোস্ট দেওয়ার পর কিউই অধিনায়ক ও তার স্ত্রীকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন তারকা ক্রিকেটাররা। আইপিএলে তার দল সানরাইজার্স হায়দ্রবাদ শুভেচ্ছা জানিয়ে লিখেছে, ‘রাইজার্স ক্যাম্প থেকে কেন মোয়ার পরিবার ও তাদের নতুন সুন্দর সদস্যকে আমাদের ভালোবাসা জানাই।’

দ্বিতীয় সন্তানের আগমনের খবরে মাঝপথেই আইপিএল ছাড়েন উইলিয়ামসন। তার দলও প্লে অফে ওঠার দৌড়ে ছিটকে গেছে। কিউই অধিনায়কের পরবর্তী অ্যাসাইনমেন্ট ইংলিশদের ডেরায়। ২ জুন থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। খুব দ্রুতই রুট-স্টোকসদের দেশে পাড়ি জমাবেন উইলিয়ামসন।

বিষয়:আইপিএল-২০২২ ইংল্যান্ড উইলিয়ামসন নিউজিল্যান্ড বাবা সন্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…