বিনোদন

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় হ্যারি-মেগান

একজন ব্যক্তি ও একজন নারী প্রকৃতির মাঝে বসে আছেন, হাসি মুখে একে অপরের সাথে যোগাযোগ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকৃতির মাঝে বসে থাকা একজন ব্যক্তি ও নারী, হাসি মুখে একে অপরের সাথে যোগাযোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে চলেছেন। রবিবার (১৪ ফেব্রুয়ারি) খবরটি নিশ্চিত করেছেন তাদের ব্যক্তিগত মুখপাত্র।

এক বিবৃতিতে মুখপাত্র বলেছেন, ‘আর্চি বড় ভাই হতে চলেছে। ডিউক ও ডাচেস দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে চলেছেন।’

হ্যারি ও মেগান জুটি একটি সাদাকালো ছবি শেয়ার করেছেন যেখানে হ্যারির কোলে অন্তঃসত্ত্বা মেগানকে শুয়ে থাকতে দেখা গেছে। ছবির কমেন্টবক্স ভরে গেছে শুভকামনায়।

২০১৮ সালের মে মাসে মার্কিন অভিনেত্রী মেগানকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন প্রিন্স হ্যারি। নিজের চেয়ে তিন বছরের বড় মেগান মার্কেলকে বিয়ের পর থেকে প্রিন্স হ্যারিকে নিয়ে শুরু হয় নানা আলোচনা।

গত বছরের শুরুতে ডিউক ও ডাচেস জানিয়ে দেন, রাজ পরিবার ত্যাগ করতে চলেছেন তারা।

বিষয়:প্রিন্স হ্যারি বাবা বিনোদন মা মেগান মার্কেল সন্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…