সিরিজের তৃতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৯ রানে পিছিয়ে আছে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষে পাকিস্তান ৯ উইকেটে তুলেছে ২০৯ রান।
পাল্লেকেলেতে আগের দিনের সঙ্গে ৬ রান যোগ করায় প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ২৭৮। পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ নেন পাঁচ উইকেট।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান নিয়মিত বিরতিতে উইকেট হারায়। আজহার আলীর ফিফটির পর দলের বিপর্যয় সামাল দেন সরফরাজ আহমেদ। ৭২ রানে অপরাজিত আছেন সরফরাজ।
লঙ্কান পেসার নুয়ান প্রদীপ ও ধাম্মিকা প্রসাদ তিনটি করে উইকেট নেন।






