চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে আইনের শাসন নেই: খালেদা জিয়া

চকোর মালিথা চকোর মালিথা
১০:০৯ পূর্বাহ্ণ ০৪, জুলাই ২০১৫
রাজনীতি
A A

কাগজে কলমে স্বাধীন করা হলেও বিচার বিভাগের ওপর সরকারি নিয়ন্ত্রণ আরো বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, দেশে আইনের শাসন নেই, মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

শনিবার সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের ইফতার  মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দাবি করেন বিচার বিভাগ স্বাধীন নয় ।

তিনি বলেন, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। দেশে গণতন্ত্র না থাকলে আইনের শাসন থাকে না। বিচার বিভাগকে আমরাই আলাদা করে দিয়েছিলাম। বিচার বিভাগ আলাদা হয়েছে ঠিকই কিন্তু এখনো স্বাধীন হয়নি।

বিগত আন্দোলন নিয়েও কথা বলেন বিএনপি চেয়ারপার্সন। বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলনে বিএনপি বা ২০ দলের কেউ সন্ত্রাস করেনি।

শুধু বিএনপির দিকে তাকিয়ে না থেকে এই সরকারের বিরুদ্ধে জনগণকে স্বোচ্ছার থাকার আহবান জানান বেগম খালেদা জিয়া।

অবসরপ্রাপ্ত বিচারপতি টিএইচ খানের সভাপতিত্বে ইফতার-মাহফিলে আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ঢা.বির সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদ,  সাবেক প্রোভিসি আফম ইউসুফ হায়দার, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সুপ্রিমকোর্ট বারের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীনসহ বিএনপি এবং ২০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬

আসামে বন্যায় আরও ১০ জনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT