বিনোদন

দ্বিগুণ শক্তি নিয়ে ফিরবেন সাকিব: অপেক্ষায় তারা

‘সাকিব ভুল করেছে। অন্যায় করেনি। আসুন সাকিবের পাশে দাঁড়াই। যেন এক বছর পর সাকিব ফিরে আসে দ্বিগুণ হয়ে’

দ্বিগুণ শক্তি নিয়ে ফিরবেন সাকিব: অপেক্ষায় তারা

জুয়াড়িদের সঙ্গে যোগাযোগ করার তথ্য গোপন রাখার কারণে সাকিব আল হাসানের শাস্তি হয়েছে। বিশ্বসেরা অলরাউন্ডারের নিষেধাজ্ঞার খবরে স্তম্ভিত বাংলার ক্রিকেট প্রেমী মানুষ। সোশ্যাল মিডিয়ায় চলছে সাকিব ঝড়! যার প্রায় পুরোটা জুড়েই সাকিব! তার এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন তারকারাও।

‘গেরিলা’ খ্যাত নাসির উদ্দিন ইউসুফ লিখেন: সাকিব ভুল করেছে। অন্যায় করেনি। আসুন সাকিবের পাশে দাঁড়াই। যেন এক বছর পর সাকিব ফিরে আসে দ্বিগুণ হয়ে।

মোস্তফা সরয়ার ফারুকী ফেসবুকে লিখেছেন, ‘হুম তিনি ভুল করেছেন কারণ তিনি একজন মানুষ! কিন্তু তিনি আরও ভালো এবং শক্তিশালী খেলোয়াড় এবং মানুষ হয়ে ফিরবেন। আমরা সবসময়েই আপনাকে ভালোবাসি।

সেই সঙ্গে তিনি সাকিবকে ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া জুয়াড়িকে নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন: কৌতূহলী মন জানতে চাইছে আগারওয়াল আসলে কে, তাকে গ্রেপ্তার করার কোনো চেষ্টা করা হবে কিনা, তাকে শাস্তি দেয়া হবে? এই আগারওয়ালরা কোথায় থাকেন, কোথা থেকে সব কলকাঠি নাড়েন, কারা ধরবে তাদের? নাকি শুধুই খেলোয়াড়রাই শাস্তি পেয়ে যাবে এবং এখানেই কাহিনী শেষ করে দেয়া হবে?

অভিমান নিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেন: সাকিবের কিছু হবেনা, ক্ষতি বাংলাদেশের। গুণীরা বেইজ্জ্বত হওয়ার কালচারে এই দেশ সেরা, সকল দেশের রানী। সাকিব আল হাসান,পাশে আছি।

নুসরাত ইমরোজ তিশা ফেসবুকে লিখেছেন, তুমি আমাদেরকে অনেক আনন্দের মুহুর্ত উপহার দিয়েছো, গোটা দেশকে এক করেছো, একই আনন্দে। আজকেও তুমি পুরো দেশকে এক করেছো, একই বেদনায়। আমরা তোমার সাথেই আছি, সাকিব আল হাসান।

অভিনেতা এবিএম সুমন লিখেন: এক বছর, ঠিকাছে! তার আসলে এই সময়ে একটা ব্রেক নেয়া উচিতই ছিলো।

চিত্রনায়ক জায়েদ খান লিখেন: সাকিবের পাশে আছি। সাকিবের বিকল্প কি বাংলাদেশে আছে?

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান লিখেন: সাকিব আল হাসান। ভালোবাসা ছিলো,আছে,থাকবে। আপনি আমাদের গর্ব।

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি লিখেন: ক্রিকেট বাংলাদেশের সিগনেচার, বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশি, দেশের সম্পদ। কোন ব্যক্তি ষড়যন্ত্রের স্বীকার যদি সাকিব হয় সেটা হবে খুব দুঃখজনক!

বিষয়:চয়নিকা চয়নিকা চৌধুরী জায়েদ খান জ্যোতিকা জ্যোতি নাসির উদ্দিন ইউসুফ নুসরাত ইমরোজ তিশা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…