চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দোকান মালিক সমিতিতে পাল্টাপাল্টি বহিষ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৯ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

পাল্টাপাল্টি বহিষ্কারের ঘটনায় বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃত্বের দ্বন্দ্ব এবার আরও প্রকাশ্যে চলে এসেছে। সংগঠন বিরোধী কার্যকলাপে যুক্ত থাকায় সমিতির সিনিয়র সহ-সভাপতি তৌফিক এহেসানকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সমিতির কার্যনির্বাহী কমিটি।

রোববার বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন ও মহাসচিব জহিরুল হক ভূইয়া এক যৌথ বিবৃতিতে জানান, গতকাল শনিবার সিদ্ধেশ্বরীর আনারকলি সুপার মার্কেটে সংগঠনের কার্যােলয়ে কার্যনির্বাহী সভায় বহিষ্কারের জোর দাবি উঠার পর এই সিদ্ধান্ত নেয় হয়।

এর আগে গত ১৩ অক্টোবর সমিতির সিনিয়র সহ-সভাপতি তৌফিক এহেসান জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিভিন্ন অভিযোগ তুলে সমিতির সভাপতি হেলাল উদ্দিনকে বহিষ্কার ঘোষণা করেন।

বিবৃতিতে বলা হয়, দোকান মালিক সমিতির ওই সভায় সমিতির ঢাকা মহানগরের বক্তারা অভিযোগ করেন, তৌফিক এহেসান নির্বাচন ও বিভিন্ন অনুষ্ঠানের নামে মার্কেট ও বিভিন্ন ব্যক্তির নিকট থেকে অনৈতিক সুবিধা নিচ্ছেন। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হলে তদন্ত কমিটির কাছে প্রমাণসহ চাঁদাবাজির সব তথ্য উপস্থাপন করবেন তারা।

তাদের অভিযোগ, তৌফিক এহেসানের সব অনৈতিক কার্যকলাপের কারণে সাধারণ ব্যবসায়ীদের নিকট সমিতির সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

‘‘তিনি (তৌফিক এহেসান) ঢাকা মহানগর দোকান মালিক সমিতির নামে একটি অঅনুমোদিত সংগঠন পরিচালনা করছেন। যার সভাপতি হিসাবে নিজেকে দাবি করেন। এই পদ ব্যবহার করেই তিনি চাঁদাবাজি করেন।’’

এতে আরো উল্লেখ করা হয়, ‘সমিতির সভাপতি হেলাল উদ্দিনের বিরুদ্ধে গত ১৩ অক্টোবর গঠনতন্ত্রের নিয়ম বহিভূর্তভাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে সমিতি ও সমিতির সভাপতির নামে মিথ্যা, অমূলক, কাল্পনিক মনগড়া ও বিভ্রান্তিকর কথা বলেন। যা তিনি সমিতির সিনিয়র সহসভাপতি হিসাবে করতে পারেন না।’

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ দোকান মালিক সমিতি ‘ঢাকা মহানগর দোকান মালিক সমিতি’ নামে কোন সংগঠনকে অনুমোদন প্রদান করে নাই।

‘‘ওই সভায় তৌফিক এহেসানকে বহিষ্কারের দাবি উঠার পর বাংলাদেশ দোকান মালিক সমিতির আইন বিষয়ক সচিব অ্যাডভোকেট কবির হোসেনের আইনি পরামর্শক মোতাবেক তাকে বহিষ্কারের চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।

পাশাপাশি এখন থেকে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতিতে যাতে কোন প্রকার অনৈতিক কর্মকান্ড করতে না পারে সেজন্য বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতি ও সকল জেলার দোকান মালিকদেরকে অবহিত করা হয়।’’

পরে সমিতির বিশেষ সাধারণ সভায় ঢাকা সিটি কর্পোরেশনের মত ঢাকা মহানগর দোকান মালিক সমিতিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ দোকন মালিক সমিতি নামে ২টি সংগঠনে বিভক্ত করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ দোকান মালিক সমিতির আহ্বায়ক কামরুর হাসান বাবু ও ও ঢাকা মহানগর উত্তর দোকান মালিক সমিতির মোহাম্মদ আলীকে আহ্বায়ক মনোনিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়।

সভায় বিভিন্ন জেলা ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগ: হেলাল উদ্দিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২৫ টাকায় টিসিবির আলু

পরবর্তী

নাগার্নো কারাবাখে কয়েক মিনিটের মধ্যেই যুদ্ধবিরতি ভঙ্গ

পরবর্তী

নাগার্নো কারাবাখে কয়েক মিনিটের মধ্যেই যুদ্ধবিরতি ভঙ্গ

দশক ধরে মানবসেবায় ‘পিস ফাইন্ডার’

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT