চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দোকানপাট খুলতে চান ব্যবসায়ীরাও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

আগামী ৫ আগস্ট চলমান কঠোর বিধিনিষেধ শেষ হলে সারাদেশে দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপণিবিতান খুলে দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

রোববার রাজধানীর নিউমার্কেটে দোকান মালিক সমিতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এই দাবি জানিয়েছে সমিতি।

দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন বলেন, করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ শেষ হবে ৫ আগস্ট। এরপর বিধিনিষেধ তুলে দিয়ে সব দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপণিবিতান খুলে দেয়ার দাবি জানাচ্ছি সরকারের কাছে।

করোনায় ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০২০ সালের মার্চে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট ২৭০ দিন দোকানপাট বন্ধ ছিল। আর সব মিলিয়ে গত দেড় বছরে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে ২৭ লাখ কোটি টাকা।

সমিতির তথ্যানুসারে, বাংলাদেশে মোট ৫৫ লাখ ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায়ী আছেন। এ খাতে কর্মচারী আছেন দুই কোটির বেশি। করোনা সংক্রমণ রোধে লকডাউনের এই পরিস্থিতিতে দোকানপাটের কর্মচারীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি এই খাতসংশ্লিষ্ট অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

দোকান মালিক সমিতির নেতারা বলন, করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন একমাত্র সমাধান নয়। এ সময় তারা প্রধানমন্ত্রীর কাছে ৬০-৭০% মানুষকে টিকার আওতায় আনার দাবি জানান।

Reneta

আগামী ৫ আগস্টের পর দোকানপাট খুলে দেয়াসহ ৪টি দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি। এর মধ্যে রয়েছে দেশজুড়ে টিকা প্রদানের ব্যবস্থা করা, মাস্ক পরিধান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ প্রণোদনা দেয়া।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে দুই সপ্তাহের জন্য ঢাকাসহ সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। মাঝে কোরবানি ঈদ উপলক্ষ্যে ঈদের সময় ৭ দিন বাদ দিয়ে আবার ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার।

এর মধ্যে শিল্পকারখানা মালিকদের দাবির প্রেক্ষিতে ১ আগস্ট থেকে রপ্তানীমুখী সব ধরনের শিল্পকারখানা খুলে দেয়া হয়েছে। রোববার পর্যন্ত গণপরিবহন চলাচলে শিথিলতা আনা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাদোকানপাটব্যবসাহেলাল উদ্দিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুখ থুবড়ে পড়েছে উচিতপুরের মিনি কক্সবাজার

পরবর্তী

বেড়েছে গণপবিরহন খুলেছে কারখানা

পরবর্তী

বেড়েছে গণপবিরহন খুলেছে কারখানা

গার্মেন্টস খোলায় সংক্রমণ আরও বাড়বে : স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT