চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দৈনিকভিত্তিক শ্রমিকের মজুরি বাড়ল ১০০ টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে দৈনিকভিত্তিতে কাজ করা শ্রমিকদের মজুরি ১০০ টাকা বাড়িয়ে তা পুনর্নির্ধারণ করা হয়েছে।

বুধবার মজুরি বৃদ্ধির এই আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

এর আগে, গত ২০১৬ সালের ২৪ মে সর্বশেষ মজুরি পুনর্নির্ধারণ করেছিল অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগের চেয়ে প্রতিটি ক্ষেত্রে ১০০ টাকা করে মজুরি বাড়ানো হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ধরা হয়েছ ৬০০ টাকা; যা আগে ছিল ৫০০ টাকা। অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়েছে ৫৭৫ টাকা; যা আগে ছিল ৪৭৫ টাকা।

এছাড়া বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। এতদিন তাদের মজুরি ছিল ৫০০ টাকা। অনিয়মিত অদক্ষ শ্রমিকদের জন্য মজুরি নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা। এতদিন তাদের মজুরি ছিল ৪৫০ টাকা।

জেলা ও উপজেলা এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ধরা হয়েছ ৫৫০ টাকা। এতদিন তাদের মজুরি ছিল ৪৫০ টাকা। আর অনিয়মিত অদক্ষ শ্রমিকদের মজুরি ধরা হয়েছে ৫০০ টাকা। এতদিন তাদের মজুরি ছিল ৪০০ টাকা।

Reneta

তবে এক্ষেত্রে বেশকিছু শর্ত দিয়েছে অর্থ বিভাগ। যেমন-

১. শ্রমিকের সংখ্যা যথাযথ কর্তৃপক্ষ থেকে অনুমোদিত হতে হবে।

২. সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর/সংস্থার নিজস্ব বাজেট বরাদ্দ থেকে এ ব্যয় নির্বাহ করতে হবে।

৩. এ খাতে অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।

৪. উল্লিখিত দৈনিক মজুরির হারে মাসিকভিত্তিক শ্রমিক নিয়োগ করা যাবে না।

অর্থ বিভাগ থেকে কেস টু কেস ভিত্তিতে ইতোপূর্বে যেসব দতরের বিপরীতে দৈনিকভিত্তিক শ্রমিক মজুরির হার নির্ধারণ করা হয়েছিল এ পুনর্নির্ধারিত হার সেসব দপ্তরের জন্যও প্রযোজ্য। এ বিষয়ে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে। এ ব্যয়ের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধি বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। দৈনিক ভিত্তিক পুনর্নির্ধারণকৃত শ্রমিক মজুরির হার আদেশ জারির তারিখ থেকে কার্যকর হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থমন্ত্রণালয়মজুরিশ্রমিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নুরকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল

পরবর্তী

পেঁয়াজ-চাল-আলুর দামের দৌড়ে এবার কোন নিত্যপণ্য?

পরবর্তী

পেঁয়াজ-চাল-আলুর দামের দৌড়ে এবার কোন নিত্যপণ্য?

'ডাক্তারি পরীক্ষা না হওয়ার অজুহাতে ধর্ষণের আসামি খালাস পেতে পারে না'

সর্বশেষ

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

জুলাই ২০, ২০২৬

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT