ডিজিটাল শর্ট

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ১৫৭২, মৃতের সংখ্যা ৬০

একদিনে সর্বোচ্চ ৩৪১ জন আক্রান্ত। এ নিয়ে মোট আক্রন্ত রোগী ১৫৭২জন, মোট মৃত্যু ৬০ জনের।

বাংলাদেশের একজন নারী সংবাদ উপস্থাপক, মাস্ক ও চশমা পরা, করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সংবাদ দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে আরও ৩৪১ জনের কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৭২ জনে। শনাক্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১০ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বিষয়:অতিরিক্ত মহাপরিচালক করোনাভাইরাস স্বাস্থ্য অধিদপ্তর হেলথ বুলেটিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…