হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন।
হালনাগাদ তথ্য অনুযায়ী: পুরুষ ভোটার ৫ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন। নারী ভোটার ৫ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪৫৪ জন। ভোটার বেড়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৩৪১ জন।
ভোটার দিবসের আলোচনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন: শাসক যদি জনগণের সাথে অসদাচরণ করে তাহলে তাকে আসনে থাকতে দেয় না জনগণ। ভোটারদের নিজেদের অধিকার প্রয়োগ করতে হবে।
তিনি বলেন: সংসদ সৃষ্টি এবং সরকার সৃষ্টিতে ইসির ভূমিকা গুরুত্বপূর্ণ, তাই আমি বিশ্বাস করি ইসির যে কেউ দুর্নীতি প্রভাব ও প্রলোভন মুক্ত হয়ে দায়িত্ব পালন করবে।








