চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলাকে রুখতে র‌্যাঙ্গনিককে সোলশেয়ারের টোটকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ০২, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

প্রিমিয়ার লিগের শেষ পাঁচ ম্যাচে দুটি জয়, তিনটিতে হতাশার ড্র। ম্যানচেস্টার ইউনাইটেডের জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দিচ্ছে গোলখরা। মৌসুমের শেষের দিকে তাই ক্লাবটির শঙ্কা টেবিলের চারে থাকা নিয়েও। এমন অবস্থায় সামনে এবার ম্যানচেস্টার ডার্বির লড়াই।

রোববার ইতিহাদ স্টেডিয়ামে টেবিলের শীর্ষস্থান পোক্ত করতে নামবে ম্যানসিটি। অন্যদিকে, রালফ র‌্যাঙ্গনিকের লক্ষ্য পূর্ণ পয়েন্ট তুলে সেরা চারের পথ পরিষ্কার রাখা। কিন্তু সাম্প্রতিক পারফর্মের বিচারে যোজন এগিয়ে পেপ গার্দিওলার সিটি। জয়রথে ছুটতে থাকা সিটিজেনদের রুখতে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিলেন ওলে গানার সোলশেয়ার।

ম্যানসিটিকে রুখতে আক্রমণাত্মক খেলার কথা বলেছেন ম্যানইউর সাবেক বস সোলশেয়ার। জানিয়েছেন- আক্রমণ, বল দখল আর গোলে শটের ক্ষেত্রে প্রতিপক্ষ থেকে এগিয়ে থাকতে হবে। এমনকি শুরুর দিকে গোল খেয়ে বসার ব্যাপারেও সতর্ক থাকতে হবে।

মৌসুমের শুরুতে ওল্ড ট্রাফোর্ডে ২-০ গোলে জয় পেয়েছিল সিটিজেনরা। সেবার প্রতিপক্ষের মাঠের ভুলগুলো উল্লেখ করে সমাধানের কথা বলেছেন সোলশেয়ার।

‘আমরা যথেষ্ট ইতিবাচক বা আক্রমণাত্মক ছিলাম না। তারা আমাদের উপর যেমন চাপ রেখেছিল তা আমরা পারিনি। ঠিকভাবে খেলতে পারিনি। তবে অনেকগুলো সুযোগ তৈরি করেছিলাম, যখন পাসিংয়ের গুণ ভালো ছিল। কিন্তু তারা বিষয়টি আমাদের জন্য কঠিন করে তুলেছে।’

প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচে ২১ জয়ে সবার উপরে ম্যানসিটি। টেবিলের দুইয়ে থাকা লিভারপুলের (৬০) থেকে সঙ্গে পয়েন্ট ব্যবধান ৬। চারে থাকা ম্যানইউর পয়েন্ট ৪৭। দুই পয়েন্ট ব্যবধানে পাঁচ ও ছয়ে আছে ওয়েস্ট হ্যাম ও আর্সেনাল। এমন সময়ে লিগের সেরা চারের জায়গা পাকাপোক্ত করতে কিছুটা বেগ পেতে হবে রেড ডেভিল দলের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালপ্রিমিয়ার লিগম্যানইউম্যানসিটির‍্যাঙ্গনিকসোলশেয়ার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজও ৮ জনের মৃত্যু

পরবর্তী

দেশে ভোটার এখন ১১ কোটি ৩২ লাখ

পরবর্তী

দেশে ভোটার এখন ১১ কোটি ৩২ লাখ

করোনাভাইরাস

প্রথম ডোজ টিকা নেওয়ার সুযোগ এখনও রয়েছে

সর্বশেষ

স্পেনের হাতেই বিশ্বকাপ দেখতে চান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

জুলাই ১৯, ২০২৬

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT