চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরলেন মালিঙ্গা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ণ ১১, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরপরই দেশের বিমান ধরেছেন লাসিথ মালিঙ্গা। শাশুড়ির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে দেশে ফিরেছেন লঙ্কান পেসার। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার পরের ম্যাচের আগেই আবারও দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

মঙ্গলবার কলম্বোতে মালিঙ্গার শাশুড়ি কান্তি পেরেরার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।

ব্রিস্টলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টির কারণে টসই হতে পারেনি। প্রায় সাড়ে তিন ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। পরিত্যক্ত ঘোষণার পরপরই দেশের বিমান ধরেন মালিঙ্গা, তিনি ম্যাচ শেষে বিমানে চাপবেন সেটা আগেই জানিয়েছিল লঙ্কান টিম ম্যানেজমেন্ট।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) বিবৃতিতে জানিয়েছে, ‘আশা করি বিশ্বকাপের পরের ম্যাচেই দলের সঙ্গে যোগ দেবেন মালিঙ্গা।’ ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচ খেলবে লঙ্কানরা।

বিশ্বকাপে এখন পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়ার মধ্যদিয়ে যাচ্ছেন মালিঙ্গা। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে হারে দল। ওই ম্যাচে পাঁচ ওভার বল করে ৪৬ রান দিয়ে উইকেট-শূন্য থাকেন। আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়ান তিনি ও তার দল। আফগানদের বিপক্ষে লঙ্কানদের জেতা ম্যাচে ৩৪ রানে ৩ উইকেট নেন মালিঙ্গা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্বকাপ-২০১৯মালিঙ্গাশ্রীলঙ্কা ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে ফিলিং স্টেশনে ইউএনও’র ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের যে বার্তা দিলেন আইজিপি

এপ্রিল ২৫, ২০২৬

এসএসসির ‘প্রশ্নফাঁস’ সংবাদের বিষয়ে যা জানালো শিক্ষা বোর্ড

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT