চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশে প্রায় শতভাগ স্যানিটেশন সুবিধা নিশ্চিত হয়েছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ০৪, মে ২০১৭
বাংলাদেশ
A A
সংসদ অধিবেশন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমানে বাংলাদেশকে প্রায় শতভাগ স্যানিটেশন সুবিধার আওতায় আনা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, রূপকল্প ২০২১ সালের মধ্যে সারাদেশে স্যানিটেশন ব্যবস্থা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিরলসভাবে কাজ করায় এ সাফল্য অর্জিত হয়েছে।

মন্ত্রী বলেন, বর্তমানে শতকরা ৯৯ ভাগ জনগণ মৌলিক স্যানিটেশনের অন্তর্ভুক্ত। এর মধ্যে ৬১ ভাগ জনগণ উন্নত ল্যাট্রিনের আওতাভুক্ত রয়েছে। বাকি ২৮ ভাগ জনগণ যৌথ ল্যাট্রিন এবং ১০ ভাগ অনুন্নত ল্যাট্রিন ব্যবহার করেন। বিশেষ করে খোলা স্থানে মলমূত্র ত্যাগের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে, যা ২০০৩ সালে ছিল প্রায় ৪২ শতাংশ।

Banglabid

খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সামগ্রিক পরিবেশ ও জনস্বাস্থ্যের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ঝড় জলোচ্ছ্বাস কবলিত উপকূল অঞ্চলসমূহে, পৌর এলাকায়, গ্রোথ সেন্টার, ইউনিয়ন পরিষদ ও কিছু কিছু সমস্যাসংকুল এলাকায় উন্নত স্যানিটারী ল্যাট্রিন, পাবলিক টয়লেট ও কমিউনিটি ল্যাট্রিন স্থাপন করে থাকে।

তিনি বলেন, বর্তমানে চলমান ‘জাতীয় স্যানিটেশন (৩য় পর্যায়)’ শীর্ষক প্রকল্প থেকে প্রাথমিক পর্যায়ে দেশব্যাপী বিভিন্ন এলাকায় পিট ল্যাট্রিন স্থাপন করা হচ্ছে।

তিনি বলেন, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতকল্পে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ‘জাতীয় স্যানিটেশন (৩য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় চলতি অর্থবছরে ৬০ হাজারটি স্বল্প মূল্যের পিট ল্যাট্রিন, ৬৩৩ কমিউনিটি টয়লেট স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্যানিটেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোহাম্মদপুরে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

পরবর্তী

সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে শব্দদূষণ

পরবর্তী
হাইড্রোলিক হর্ণ

সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে শব্দদূষণ

‘পোড়ামন ২’ ছবিতে অভিনয় করবেন পূজা

পিছিয়ে গেল ‘পোড়ামন ২’

সর্বশেষ

‘অতল’-এর প্রিমিয়ার এতো অসাধারণ হবে কল্পনাতেও ছিলো না

আগস্ট ২৪, ২০২৬

ব্রাজিলের প্রতিনিধি দল প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে: বাফুফে

আগস্ট ২৪, ২০২৬

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT