ক্রিকেট

দেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান তারিকুজ্জামান মারা গেছেন

প্রখ্যাত ক্রিকেটার তারিকুজ্জামান এর ছবি, বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান তারিকুজ্জামান এর ছবি, তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক জাতীয় ক্রিকেটার তারিকুজ্জামান মুনির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬২ বছর।

ঘরোয়া ক্রিকেটে দেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিটি এসেছিল তারিকুজ্জামানের ব্যাটে। ১৯৮৪-৮৫ মৌসুমে ধানমন্ডির আবাহনী মাঠে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ৩০৮ রানের ইনিংস খেলেছিলেন।

জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার খেলোয়াড়ি জীবন শেষে এশিয়াটিক, পারটেক্স গ্রুপ, বার্জার, আনোয়ার গ্রুপ, এলিট পেইন্টসহ বিভিন্ন প্রসিদ্ধ কর্পোরেট হাউজের উচ্চ পদে কাজ করেছেন।

তিনি বিসিবির লজিস্টিক এন্ড প্রটোকল কমিটিরও সাবেক সদস্য সচিব। ঘরের মাঠে হওয়া ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের টুর্নামেন্ট ম্যানেজারের দায়িত্ব পালন করেছে তারিকুজ্জামান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিষয়:বাংলাদেশ ক্রিকেট বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…