চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশীয় শিল্প রক্ষায় বিদেশি সিগারেটের দাম বাড়ানোর দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ১৫, জুন ২০২১
- সেমি লিড, অর্থনীতি, রংপুর
A A

দেশীয় শ্রমঘন বিড়ি শিল্পকে সুরক্ষা দিতে বিদেশি কোম্পানিগুলোর কম দামি সিগারেটের দাম আরও বাড়ানোর দাবি জানিয়েছেন রংপুরের তামাক চাষীরা।

মঙ্গলবার প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন তামাক চাষী ও ব্যবসায়ী সমিতি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংবাদ সম্মেলন থেকে তামাকের ন্যায্যমূল্যসহ ৬ দফা দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক মো: মাসুম ফকির বলেন, উত্তরবঙ্গের বিশেষ করে বৃহত্তর রংপুরের বেশির ভাগ মানুষ তামাক চাষের সঙ্গে জড়িত। এখানকার মাটিতে বালির পরিমাণ বেশি হওয়ায় অন্য ফসলের ফলন ভালো হয় না। এজন্য আমরা তামাক চাষ করে জীবিকা নির্বাহ করি। এই তামাক ব্যবহার হয়ে থাকে বিড়ি শিল্পের কাঁচামাল হিসেবে। তাই তামাক চাষী ও ব্যবসায়ীরা বিড়ি শিল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত।

তিনি বলেন, এবারের বাজেটে বিড়ি শিল্পের উপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

দেশীয় বিড়ি শিল্পকে সুরক্ষা দেয়ার আহ্বান জানিয়ে এই তামাক চাষী বলেন, বর্তমান বাজারে নিম্নস্তর সিগারেটে প্রায় ৭২ শতাংশ বাজার দখল করে আছে, যা বহুজাতিক কোম্পানীর দখলে। সিগারেটের এই নিম্নস্তরটিতে শুল্ক বাড়ালে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আহরণ করতে পারবে। সেই সাথে বৃহত্তর রংপুর অঞ্চলের হাজার হাজার তামাক চাষী ও ব্যবসায়ীদের ব্যবসা এবং জীবন জীবিকার মান উন্নয়ন সহায়ক হবে।

Reneta

এসময় তামাকের ন্যায্য মূল্য নির্ধারণ, তামাক বিক্রয়ের নিশ্চয়তা, গত বাজেটে বিড়ির উপর বৃদ্ধিকৃত ৪ টাকা মূল্যস্তর কমানো, বিড়িতে আরোপিত ১০ শতাংশ অগ্রিম আয়কর কমানো, বহুজাতিক কোম্পানীর আগ্রাসন থেকে তামাকের সুরক্ষা ও নিম্নস্তরের সিগারেটের উপর শুল্ক বৃদ্ধিসহ কয়েকটি দাবি জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান হামিদুল হক, মিজানুর রহমান মিজান, ফারুক হোসেন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তামাক শিল্পবিড়ি শিল্পশুল্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রী ও কট্টর ইসলামপন্থী অভিবাসীদের নাগরিকত্ব বাতিলের প্রস্তাব

এপ্রিল ২২, ২০২৬

আলাভেসকে হারিয়ে বার্সার সাথে পয়েন্ট কমিয়েছে রিয়াল

এপ্রিল ২২, ২০২৬

ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে কনডমের দাম, সরবরাহে শঙ্কা

এপ্রিল ২২, ২০২৬

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু

এপ্রিল ২২, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT