চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশপ্রেমের ‘মাশরাফিয়’ সংজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩২ অপরাহ্ণ ২০, জুন ২০১৭
স্পোর্টস
A A
মাশরাফির ফেসবুক থেকে

মাশরাফির ফেসবুক থেকে

ক্রিকেট ঘিরে গড়ে ওঠা দেশপ্রেম কী, তা ঠিক বুঝে উঠতে পারেন না বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি মনে করেন ক্রিকেটাররা নন; মুক্তিযোদ্ধা, ডাক্তার এবং শ্রমিকরাই হচ্ছেন আসল হিরো।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে  বড় ব্যবধানে ম্যাচ হাতছাড়া করে বাংলাদেশ। ওই ম্যাচ ঘিরে চারদিকে উত্তেজনা বাড়তে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয়দের সঙ্গে পাল্লা দিয়ে ‘যুদ্ধে’ নামে বাংলাদেশিরা। ওই পরিস্থিতি দেখেই বিদেশি একটি পত্রিকার সঙ্গে আলাপকালে মাশরাফি এসব কথা বলেন।

এই প্রথম নয়। এমন কথা মাশরাফির মুখ থেকে আগেও শোনা গেছে।

Banglabid

‘আমি একজন ক্রিকেটার। কিন্তু আমি কি কারো জীবন বাঁচাতে পারি? একজন ডাক্তার পারেন। কিন্তু দেশের সেরা ডাক্তারের জন্য কেউ তালি দেয় না। তাদের প্রশংসা করুন। তারা আরও জীবন বাঁচাবে। তারাই তারকা।’ বলেন মাশরাফি।

খেটে খাওয়া মানুষদের কথা স্মরণ করে অধিনায়ক বলেন, ‘শ্রমিকরাও তারকা। তারা দেশ তৈরি করেন। ক্রিকেট দিয়ে আমরা কী করি? একটা ইটও কি আমরা তৈরি করতে পারি? খেলার মাঠে কী খাদ্যশস্য হয়? ’

ক্রিকেটারদের শিল্পীর সঙ্গে তুলনা করেন মাশরাফি, ‘আমরা কী করি? টাকা নেই, পারফর্ম করি। গায়ক অথবা অভিনেতার মতো। বেশি কিছু তো নয়।’

Reneta

মাশরাফির চোখে নায়ক তারা, যারা দেশের জন্য জীবন দিয়েছেন, ‘মুক্তিযোদ্ধারা টাকার জন্য বন্দুকের সামনে যাননি। তাদের সঙ্গে কার তুলনা চলে? ক্রিকেটে যদি কোনও নায়ক তাকে, তাহলে তিনি রকিবুল হাসান অথবা শহীদ আব্দুল হালিম জুয়েল। রকিবুল ভাই ব্যাটে জয়বাংলা লিখে খেলতে গিয়েছিলেন। সেটাই বড়।’

‘শহীদ জুয়েল যুদ্ধে যাওয়ার জন্য খেলার মাঠ ছেড়েছিলেন। ওটাকেই সাহস বলে। ফাস্ট বল মোকাবিলা করায় রোমান্টিসিজম এবং দায়িত্ব আছে। বীরত্বের কিছু নেই।’

‘ক্রিকেট ঘিরে যারা দেশপ্রেম দেশপ্রেম বলে কাঁদে, তাদের উদ্দেশ্যে বলি, তারা যদি একদিন রাস্তায় কলার খোসা না ফেলে অথবা ট্রাফিক আইন মেনে চলত তাহলে দেশ পাল্টে যেত। এই বিশাল এনার্জি ক্রিকেট ঘিরে নষ্ট না করে প্রতিদিনের কাজ সততার সঙ্গে করলে হয়। তাতেই দেশপ্রেম প্রকাশ পাবে। ওইসব লোক দেশপ্রেম বলতে কী বোঝে, আমি সেটা বুঝি না।’

মাশরাফি বোঝেন না। কিন্তু ঠিকই বুঝিয়ে দিয়ে যান, মাশরাফিয় দেশপ্রেম কী!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফি
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT