চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেবী’র দাপট অব্যাহত, রাজধানীতে হাউজফুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

চারদিকে ‘দেবী’র জয়জয়কার। প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহে বেড়েছে হল সংখ্যা। রাজধানীর বাইরেও ছবিটি দেখতে দর্শকের বেশ আনাগোনার খবর পাওয়া যাচ্ছে। তবে রাজধানীতে এখনো ‘দেবী’ নিয়ে মানুষের আগ্রহ বিন্দুমাত্র ভাটা পড়েনি!

অনম বিশ্বাস পরিচালিত সি-তে সিনেমার প্রথম প্রযোজিত ছবি ‘দেবী’। রাজধানীর স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), বলাকা, শ্যামলী, মধুমিতা, সনি, সৈনিক ক্লাবে চলছে ছবিটি। সব প্রেক্ষাগৃহগুলোতেই দুর্দান্ত চলছে ছবিটি। মঙ্গলবার রাজধানীর বলাকা সিনেমা হল, বসুন্ধরা সিনেপ্লেক্স ও শ্যামলী সিনেপ্লেক্স ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

মঙ্গলবার বিকালে রাজধানীল নিউ মার্কেট এলাকায় অবস্থিত বলাকা সিনেমা হলের সামনে গিয়ে দেখা যায় দেবী’র উৎসুক দর্শকদের। কেউ এসেছেন দল বেধে, কেউ এসেছেন বন্ধু বান্ধব নিয়ে আবার কেউ বা পরিবার নিয়েও এসেছেন। সবার লক্ষ্য সন্ধ্যা পৌনে সাতটার শো! টিকেট পেতে যেন সমস্যা না হয় সেজন্য অনেকে দুই ঘন্টা আগে থেকে টিকেট কাউন্টারে এসে দাঁড়িয়েছেন। টিকে হাতে ‘দেবী’ দেখতে অপেক্ষা করছেন তারা।

সাধারণত বলাকা সিনেমা হলের একটি টিকেট কাউন্টার সক্রিয় থাকতে দেখা যায়, কিন্তু ‘দেবী’ দর্শকদের চাপের কারণেই প্রবেশদ্বারে দুই পাশে দুটি টিকেট কাউন্টার লক্ষ্য করা গেল। কাউন্টারে ‘দেবী’র টিকেট কেমন বিক্রি হচ্ছে জানতে চাইলে একজন বললেন, ‘দেবী’ ছবিটি বেশ ভালো করছে এখানে। প্রায় প্রতিদিনই হাউজফুল যাচ্ছে।

একই অবস্থা বসুন্ধরা সিনেপ্লেক্সেরও। মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকায় পুরোপুরি ফাঁকা থাকারই কথা বসুন্ধরা সিটি! কিন্তু সেখানে গিয়ে দেখা গেল মানুষের বেশ আনোগোনা। কারণ আর কিছুই না, দেবী দর্শন!

কাউন্টারের কাছে গিয়ে দেখা গেল খুব একটা লোকজন নেই। স্বাভাবিক ভিড়। তাহলে কি সিনেপ্লেক্সে ‘দেবী’ চলছে না! জিজ্ঞেস করতেই কাউন্টার থেকে একজন জানালেন, আজকে দেবীর তিনটি শো রয়েছে। সন্ধ্যা সাড়ে ছ’টায়, সাতটায় এবং ভিআইপি হলে সন্ধ্যা সাড়ে সাতটায়। এরমধ্যে সাড়ে ছয়টা ও সাতটার সমস্ত টিকেট বিক্রি হয়ে গেছে আগেই।

Reneta

কাউন্টারে দাঁড়িয়ে থাকতে সময়ই দেখা গেল অনেকে এসে ‘দেবী’র টিকেট খোঁজ করছেন। কিন্তু টিকেট না পেয়ে বিষণ্ন মুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেল অনেককে। এরমধ্যে বেশ কয়েকজনকে আগামি দিনের অগ্রীম টিকেট নিলেন, আবার অনেকে দেবী দেখতে না পেয়ে অন্য সিনেমার টিকেট কেটে হলে প্রবেশ করলেন। অনেকে বললেন, দিনে ১২টি করে দেবীর শো চলছে, তবু টিকেট নেই!

একই অবস্থা রাজধানীর শ্যামলী সিনেমা হলের। নিয়মিত চারটি শো চলে এই প্রেক্ষাগৃহে। তবে ‘দেবী’র জন্য দিনে পাঁচটি করে শো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবু মঙ্গলবার রাত আটটার শোয়ের টিকেট পেতে মানুষের হুড়োহুড়ি ছিলো দেখার মতো। প্রেক্ষাগৃহের কর্মকর্তা হাসান চ্যানেল আই অনলাইনকে জানান, দেবী প্রতিদিনই শ্যামলীতে হাউজফুল যাচ্ছে। দেবীর চাপ সামলাতে আমরা চারটি শো থেকে পাঁচটি করেছি, তবুও দেবী প্রতিটি শো হাউজফুল।

শুধু মঙ্গলবার নয়, শ্যামলীর এই কর্মকর্তা জানান বুধবার রাত আটটার শোয়েরও বেশির ভাগ টিকেট অগ্রীম বিক্রি করেছি আমরা।

হুমায়ূন আহমেদের জনপ্রিয় মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস থেকে নির্মিত হয়েছে সিনেমাটি। সরকারি অনুদানের ছবিটি প্রযোজনা করেছেন জয়া আহসান। ছবিতেও অভিনয়ও করেছেন তিনি। এছাড়া ছবিতে আছেন চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, শবনম ফারিয়া ও ইরেশ যাকের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিমেষ আইচইরেশ যাকেরচঞ্চল চৌধুরীজয়া আহসানলিড বিনোদনশবনম ফারিয়াসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

মে ৮, ২০২৬

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

মে ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

মে ৮, ২০২৬

১১ বছরের কন্যাশিশুকে ‘ধর্ষণের পর’ হত্যা

মে ৮, ২০২৬

শান্তর পাল্টা আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT