চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দৃশ্যমান হচ্ছে স্বপ্নের পদ্মাসেতু

কাজী ইমদাদ কাজী ইমদাদ
১১:১৭ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A

স্বপ্ন ধরা দিচ্ছে হাতের মুঠোয়। পদ্মার গভীরে আসন গেড়ে পাইল এখন রূপ নিচ্ছে পিলারে। নদীর উপরে উঠে দাঁড়িয়েছে কাঠামো। সেপ্টেম্বরেই পিলারের ওপর বসবে পদ্মাসেতুর প্রথম স্প্যান যাতে দৃশ্যমান হবে স্বপ্নের পদ্মাসেতু।

আমাজনের পর সব চেয়ে খরস্রোতা নদী পদ্মা। এর উত্তাল ঢেউকে বশ মানিয়েই এগিয়ে চলেছে পদ্মাসেতুর কাজ। কল্পনার ছবি থেকে এবার পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে পদ্মাসেতুর পিলার।

নদীর পানির স্তর থেকে ৫০ ফুট উপরে উঠছে সেতু। ৩৭ এবং ৩৮ নম্বর এ দুটি পিলারের মাঝেই বসবে পদ্মাসেতুর প্রথম স্প্যান বা দৃশ্যমান অংশ। পাইলের কংক্রিট আর ক্যাপ লাগানো শেষে চলছে কলাম তৈরির কাজ।

মাওয়া অংশের ১৭টি পাইলের ডিজাইনও চূড়ান্ত হয়ে গেছে। চলতি মাসেই পদ্মার জাজিরা অংশের মতো মাওয়া অংশের কাজও জোরেশোরে শুরু হবে। কাজের গতি বাড়াতে সিংগাপুর থেকে আনা হচ্ছে আরও দুটি হাইড্রোলিক হ্যামার।

পদ্মা নদীর ভেতরে ১৫০ মিটার পরপর ৪২টি পিলারে ৬টি করে ২৫২টি পাইল থাকছে যার মধ্যে ২৮টি পাইলের কাজ শতভাগ এবং ৫৮টির শেষ হয়েছে অর্ধেক।

মাওয়া পাড়ের ওয়ার্কশপে চীন থেকে আনা স্প্যানের অংশগুলোকে জোড়া দিয়ে ৫টি স্প্যান প্রায় প্রস্তুত করা হয়েছে। আর প্রথম যে স্প্যানটি নদীর ওপর বসানো হবে লোডটেস্ট শেষে সেটিকে প্রস্তুত করে রাখা হয়েছে ওয়ার্কশপের ভেতরে।

নদীর মধ্যে দাঁড়িয়ে থাকা বিশাল এ ক্রেনটি দিয়েই ১৫০ মিটার দৈর্ঘ্যের ২ হাজার ৯শ টন ওজনের একেকটি স্প্যান বসানো হবে।

পদ্মাসেতুর রং হবে সোনালী। তবে রাতের বেলায় সেতুর গায়ে জ্বলবে পতাকার রং লাল সবুজের বাতি। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পদ্মার দু’পাড়েই চলছে ২৪ ঘণ্টার কর্মযজ্ঞ। দিনের সূর্য ডুবতেই ক্লান্ত শ্রমিকদের একদল ফিরে যায়। রাতের আকাশে সৌন্দর্যের মহিমায় ফুটে ওঠা চাঁদের সঙ্গে কাজে যোগ দেয় রাতের পালার শ্রমিক।

ট্যাগ: পদ্মাসেতু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোয়াইন ফ্লুতে আক্রান্ত আমির ও কিরণ

পরবর্তী

আফগানিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত অর্ধশতাধিক

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত অর্ধশতাধিক

সাকিবের ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম জয়

সর্বশেষ

বরিশাল থেকে সবধরনের বাস চলাচল বন্ধ, নেপথ্যে কী?

আগস্ট ২৫, ২০২৬

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT