পরিবেশ

দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা

ধূসর ধোঁয়াময় পরিবেশে শিশু ও নারী, দূরে ট্রাফিক লাইটের আলো. Channel i News - চ্যানেল আই নিউজ

ধূসর ধোঁয়াময় পরিবেশে শিশু ও নারী হাঁটছে, দূরে ট্রাফিক লাইটের আলো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। বৃহস্পতিবার ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ২৫৮ রেকর্ড করা হয়েছে, যা বাতাসের মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

রাশিয়ার ক্রেসনোয়ারস্ক ২৯০ একিউআই স্কোর নিয়ে শীর্ষস্থান এবং ভারতের দিল্লি ২৫৭ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দুষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের থুলো।

জাতিসংঘের তথ্যমতে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন দূষিত বাতাসে শ্বাস নেন এবং বায়ু দূষণের কারণে প্রতি বছর প্রধানত নিম্ন ও সধ্য আয়ের দেশে আনুমানিক ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটে।

বিষয়:দূষিত শহর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…