চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়, শীর্ষে দিল্লি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে ক্রমেই বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা এই সংকটের মধ্যে রয়েছে। সাম্প্রতিক তালিকায়ও বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর শীর্ষ সারিতে অবস্থান করছে রাজধানী।

রোববার (১৮ জানুয়ারি) প্রকাশিত আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৬৩০, যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ৫৪৭, সেটিও একই মাত্রার দূষণ নির্দেশ করে।

বাংলাদেশের ঢাকা ২৭৯ একিউআই স্কোর নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। রাজধানীর এই বায়ুমানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। চীনের উহান ২২০ স্কোর নিয়ে চতুর্থ এবং ভারতের কলকাতা ২১৫ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে।

এ ছাড়া ২০৭ স্কোর নিয়ে বসনিয়া ও হার্জেগোভিনার সারাজেভো ষষ্ঠ, চীনের চেংডু ২০২ স্কোর নিয়ে সপ্তম, মিশরের কায়রো ১৮৫ স্কোর নিয়ে অষ্টম এবং চীনের চংচিং ১৮২ স্কোর নিয়ে নবম অবস্থানে রয়েছে। তালিকার দশম স্থানে আছে ইথিওপিয়ার আদ্দিস আবাবা, যার স্কোর ১৭৯।

একিউআই স্কোর অনুযায়ী, শূন্য থেকে ৫০ হলে বায়ু ভালো ধরা হয়, ৫১–১০০ মাঝারি এবং ১০১–১৫০ সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর। ১৫১–২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১–৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এই মাত্রায় শিশু, প্রবীণ ও অসুস্থদের ঘরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১–৪০০ একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকার অবস্থান তৃতীয়দূষিত শহরবায়ু দূষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT