চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দূষণ বাড়লেও ‘পাল্টাবে না’ দিল্লি ম্যাচের সূচি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বায়ুদূষণের মাত্রা বিপজ্জনক হিসেবে চিহ্নিত হলেও বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টি-টুয়েন্টি সূচি অনুযায়ীই হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে টাইমস অব ইন্ডিয়া বলছে, অবস্থা যাই হোক না কেনো, ম্যাচ সূচি পাল্টানোর কোনো সম্ভাবনা নেই।

ভারতের রাজধানী নয়াদিল্লি বায়ুদূষণে চলতি বছর সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। দূষণের মাত্রাকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। সঙ্গে আশঙ্কা করা হচ্ছে, দিওয়ালি উৎসবের কারণে দূষণের মাত্রা আরও বাড়বে। তাতে শঙ্কার মাঝে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টি-টুয়েন্টি। ৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ম্যাচটি।

বিসিসিআই’র সূত্রটি টাইমস অব ইন্ডিয়াকে বলেছে, ‘আমরা দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির কাছ থেকে অনুমতি নিয়েছিলাম এবং তারা ৩ নভেম্বরকে পরিষ্কার দিন হিসেবে নিশ্চয়তা দিয়েছে, তাই আমরা তাদের পরামর্শের পরেই দিল্লিকে ভেন্যু ঠিক করার সিদ্ধান্ত নিয়েছি।’

অবস্থা যদি আরও খারাপ হয় তাহলে কী হবে? টিওআই’র এমন প্রশ্নের জবাবে বিসিসিআই সূত্র জানায়, ‘এখন সব ঠিকঠাক হয়ে গেছে, তাই আমি পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখি না।’

বিশ্বব্যাপী শহরগুলোতে বায়ুদূষণের মাত্রা পরিমাপ করা ‘এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের (একিউআই)’ মান অনুযায়ী, ০-৫০ ভালো বলে বিবেচিত হয়, ৫১-১০০ সন্তোষজনক, ১০১-২০০ মাঝারি, ২০১-৩০০ খারাপ এবং ৩০১-৪০০ খুবই খারাপ অবস্থা। ৪০০’র উপরে যেকোনো অবস্থাকে গুরুতর হিসাবে বিবেচনা করা হয়, যা মারাত্মক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে।

একিউআই এক প্রতিবেদনে বলেছে, গত শুক্রবার নয়াদিল্লির বায়ুদূষণের মাত্রা ৩৮৮ ছুঁয়েছে। যেখানে এর নিরাপদ মাত্রা হচ্ছে ৬০।

Reneta

রোববার দিওয়ালির রাতের পর সোমবার সকালে দিল্লির দূষণের অবস্থা আরও খারাপ হয়েছে। একিউআই এবং ওয়েদার ফোরকাস্টিং এন্ড রিসার্চের তথ্যানুযায়ী, দিওয়ালির পর দিল্লির যেসব এলাকায় দূষণের মাত্রা সবচেয়ে বেশি তার মধ্যে স্টেডিয়াম এলাকাও পড়েছে।

ভারতের জাতীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ডের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, সোমবার সকাল ১১টা পর্যন্ত দিল্লির আনন্দ বিহারের এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৬২। গত বছরে যার পরিমাণ ছিল ৬৪২। ২০১৭ সালে দিল্লির আনন্দ বিহারের এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৬৭।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিকাল মেট্রলজির সূত্র অনুযায়ী এবং আর্থ সায়েন্সের গবেষণায় দেখা গেছে, গত তিন বছরে দিল্লিতে দিওয়ালির আগে এবং পরে বাতাসে এই বছরের মতো এত তীব্র দূষণ ছিল না।

২০১৭তে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচের খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই লঙ্কান খেলোয়াড়দের মুখ ঢাকতে হয় ‘মাস্কে’। দিল্লির বায়ুদূষণ সেদিন অসহনীয় হয়ে উঠেছিল শ্রীলঙ্কান ক্রিকেটারদের কাছে। লঙ্কানদের মুখে ‘মাস্ক’ চরম বিব্রতকর অবস্থায় ফেলেছিল বিসিসিআইকে।

৩ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারতের টি-টুয়েন্টি সিরিজ। ৭ ও ১০ নভেম্বর বাকি দুই ম্যাচ। পরে ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। ২২ নভেম্বর কলকাতায় শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিল্লি দূষণবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশের ভারত সফরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT