চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুয়েকদিনের মধ্যে বিএনপিসহ ২০ দলের সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৯ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে আরো আলোচনা করে ২০ দলীয় জোট দুয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন ২০ দলের অন্যতম শরিক এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমেদ।

তবে তিনি বলেছেন: দেশে নির্বাচনী পরিবেশ এখনো সৃষ্টি হয়নি।

শনিবার রাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ২০ দলের বৈঠক শেষে তিনি জোটের অবস্থান তুলে ধরেন।

Banglabid

রোববারের মধ্যে জোটগতভাবে নির্বাচনে যাওয়ার বিষয়টি ইসিকে জানাতে হবে, সেক্ষেত্রে ২০ দল কী করবে? এমন প্রশ্নের জবাবে অলি বলেন: অবশ্যই নিবন্ধনভুক্ত যেসব দল আছে তারা চিঠি লিখবে। চিঠির ভাষা এরকম হবে, যদি আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি, সেক্ষেত্রে অনেকে আমরা নিজস্ব দলীয় প্রতীকে অংশগ্রহণ করব, অনেকে ২০ দলীয় জোটের শীর্ষ দল বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবে।

কর্নেল অলি বলেন: জোটের প্রধান দল বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে কথা বলে আগামী দুই দিনের মধ্যে নির্বাচনে যাওয়া না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন: আমাদের প্রধান দাবি ছিল খালেদা জিয়ার মুক্তি, সেটা এখনো পূরণ হয়নি। বিরোধী নেতাকর্মীদের হয়রানি না করার প্রতিশ্রুতি কাগজে কলমে রয়ে গেছে। এখনো গ্রেপ্তার, মামলা অব্যাহত রয়েছে। এসব বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

Reneta

২০ দলের বৈঠকের সভাপতি বলেন: আগামী দুই দিনের মধ্যে ২০ দলীয় জোট, আমাদের মূল দল বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করবে।

অলি আহমদ আরও বলেন: অবশ্যই ২০ দলীয় জোটের সিদ্ধান্ত হয়েছে। তবে শুধু ২০ দলীয় জোট নয় জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে কথা বলে মতামত নিয়ে নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত জাতিকে জানানো হবে।

এর আগে সেখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এসব সিদ্ধান্ত নিয়ে ২০ দলের বৈঠকে আলোচনা হবে।

তিনি আরো বলেন, আজ রাতেই খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামার হোসেনের বাসায় গিয়ে বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০ দলীয় জোটলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদিকে খাশোগি হত্যার প্রমাণ দিল তুরস্ক

পরবর্তী

অচেনা মাঠে ‘চেনা’ ভারতকে ঠেকাতে প্রস্তুত বাংলাদেশ

পরবর্তী

অচেনা মাঠে ‘চেনা’ ভারতকে ঠেকাতে প্রস্তুত বাংলাদেশ

সংঘর্ষে জড়িতদের শাস্তি দেয়া হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT