দুর্নীতি সংক্রান্ত মামলাগুলোতে সরকার বা রাষ্ট্রপক্ষ থেকে সব কিছুই করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন দুর্নীতিবাজ যেই হোক তাকে ছাড় দেয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান চলছে তা চলবে।’
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আরও বলেন, দুর্নীতি দমন কমিশন স্বাধীন ভাবে কাজ করছে। দুর্নীতির যে মামলাগুলো হাইকোর্টের আসে সেগুলোতে দুদক ও রাষ্ট্র যথাক্রমে পক্ষ থাকে। দুদকের প্রয়োজন হলে আমরা তাদের সহযোগিতা করি। আর দুর্নীতি সংক্রান্ত মামলাগুলোতে সরকার বা রাষ্ট্র পক্ষ থেকে সব কিছুই করা হবে।’
দুর্নীতির মামলা ধীর গতিতে পরিচালিত হচ্ছে না উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন,’দুর্নীতির মামলায় কাগজ-পত্রের প্রমাণ দরকার হয়। এছাড়া অনুসন্ধানের বিষয় থাকে তাই হয়ত একটু সময় লাগে।’








