চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির টাকায় জঙ্গিবাদের অর্থায়ন: দুদক

রোকসানা আমিনরোকসানা আমিন
২:৫৬ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

দুর্নীতির টাকা জঙ্গিবাদের অর্থায়নে ব্যয় হয় বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান। দুদকের সঙ্গে মতবিনিময়ে দুর্নীতি প্রতিরোধে সংস্থাকে আরো স্বাধীনভাবে কাজ করতে দেয়ার সুপারিশ করেছেন গণমাধ্যম ব্যক্তিত্বরা।

কৌশলগত কর্মপরিকল্পনা ২০১৬-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও পদস্থ ব্যক্তিদের সঙ্গে দুর্নীতি দমন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় উঠে আসে সাম্প্রতিক জঙ্গিবাদের বিষয়ও।

প্রশ্নের উত্তরে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বললেন, দুর্নীতির অর্থ জঙ্গি তৎপরতায় ব্যবহার হয়। অপ্রদর্শিত অর্থ আর কালো টাকা দুর্নীতির একটা বিশাল গহ্বর। এর ব্যাপারে আমরা একটা সুনির্দিষ্ট সুপারিশমালা সরকারকে দিতে চাই।

দুর্নীতি প্রতিরোধে দুদককে স্বাধীনভাবে কাজ করতে দেয়ার বিষয়ে বেশকিছু উদ্যোগের সুপারিশ করেন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরা।

দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারোয়ার বলেন, আমি জানি না দুর্নীতির মাধ্যমে অর্জিত বিপুল সম্পদ জঙ্গিবাদে যায় কিনা। বর্তমান নিষ্ঠুর বাস্তবতায় এটা আমাদের মনে রাখা দরকার।

কালের কন্ঠ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, সারা দেশের স্কুল কলেজগুলোতে এই কার্যক্রম ছড়িয়ে দেয়ার জায়গাটিতেই সবচেয়ে বেশি জোর দেয়া উচিত।

Reneta

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, পারিবারিকভাবেই পাঠ করা হয় এমন যে পত্রিকাগুলো রয়েছে; সাপ্তাহিক বা পাক্ষিক পত্রিকাগুলোর সাথে একই মোড়কে পত্রিকাগুলো আপনারা বিনামূল্যে দিয়ে দিলে তা অনেকের চোখে পড়বে।

বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম বলেন, দুর্নীতির চেইনটা যতক্ষণ পর্যন্ত না আপনারা ভাঙ্গতে না পারবেন ততক্ষণ পর্যন্ত একটা আশানুরূপ ফল আমরা পাবো বলে মনে করিনা।

স্বাধীনভাবে কাজ করার জন্য দুদকের সামর্থ্য বাড়ানোর ওপরও জোর দিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্বরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলশানদুদকশোলাকিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বরিশালের পথে প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

আজও দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বৃষ্টির শঙ্কা, স্বস্তির আভাস নেই

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT