ক্রিকেট

দুই সপ্তাহ পর মিরপুরে মেয়েদের অনুশীলন

মেয়েদের ক্রিকেট অনুশীলনে কোচের সাথে আলোচনা করছে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহানারা আলম (ফাইল ফটো)

মুমিনুল-মুশফিকদের অনুশীলন ক্যাম্প জৈব সুরক্ষার বলয়ের মধ্যে পরিচালিত হওয়ায় জাহানারা-নাহিদা-শারমিনদের মিরপুর স্টেডিয়ামে প্রবেশের অনুমতি ছিল না। দুই সপ্তাহ অপেক্ষার পর আবার তারা পেয়েছেন অনুশীলনের সুযোগ।

ঢাকায় অবস্থান করা ছয় ক্রিকেটার শুরু করেছেন অনুশীলন। মিরপুরের জিম ও একাডেমি মাঠ ব্যবহার করার সুযোগ পাচ্ছেন মেয়েরা। জাতীয় দলের বাকি ক্রিকেটাররা যার যার বিভাগ ও জেলা স্টেডিয়ামে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। রোববার একাডেমি মাঠে রানিং করতে দেখা গেছে লতা মন্ডলকে।

লকডাউন উঠে যাওয়ার পর ব্যক্তিগত অনুশীলনে ছেলেদের সমান সুযোগ পেয়ে আসছিলেন মেয়েরা। মিরপুরসহ বিভাগীয় স্টেডিয়ামগুলোতে জাতীয় দলের সব ক্রিকেটারই করেছেন সিডিউল অনুযায়ী অনুশীলন।

ঢাকায় যে পাঁচ নারী ক্রিকেটার অনুশীলন করে যাচ্ছিলেন, তাদের কার্যক্রম বন্ধ হয় যায় মুমিনুলরা বায়ো সিকিউর বাবলে ঢুকে গেলে। ১৫ অক্টোবর পর্যন্ত চলবে টাইগার ক্রিকেটারদের ক্যাম্প।

এতটা লম্বাসময় মেয়েদের অনুশীলন বন্ধ রাখলে ফিটনেস হারাতে পারে খেলোয়াড়রা, সেই ভাবনায় বিশেষ ব্যবস্থায় অনুশীলন ফের চালু করেছে বিসিবি। পাঁচ ক্রিকেটারের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় দলের নবীন  লেগ স্পিনার রাবেয়া খান।

বিষয়:অনুশীলন নারী ক্রিকেট দল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…