চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই ম্যাচ নিষিদ্ধ মরিনহো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২২ পূর্বাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

গত শনিবার সিরি আ-তে হেলাস ভেরোনার বিপক্ষে ২-২ গোলে ড্র করে করেছিল রোমা। সেই ম্যাচে রেফারিকে নিয়ে আক্রমণাত্মক কথা বলায় লাল কার্ড দেখে ডাগ আউট ছাড়তে হয়েছিল রোমার কোচ হোসে মরিনহোকে।

তবে সেই বাজে আচরণের কারণে আরও বড় শাস্তি পাচ্ছেন তিনি। আগামী দুই ম্যাচের জন্য মরিনহোকে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে মরিনহো স্পেজিয়া এবং আটলান্টার বিপক্ষে ম্যাচ মিস করবেন।

হেলাস ভেরোনার বিপক্ষে ইনজুরি সময়ের খেলায় মরিনহো বলে লাথি মেরেছিলেন। এর আগে তাকে রেফারির উদ্দেশে চিৎকার করতে দেখা গিয়েছিল।

মরিনহোর অভিযোগ, রেফারিকে জুভেন্টাসের পক্ষ থেকে পাঠানো হয়েছে। কারণ পর্তুগিজ বস ইতালীয় কর্মকর্তাদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন।

একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মরিনহো রেফারি লুকা পাইরেত্তোর দিকে চিৎকার করে বলেছিলেন, ‘তারা আপনাকে উদ্দেশ্যমূলকভাবে পাঠিয়েছে, জুভ আপনাকে পাঠিয়েছে।’

পাইরেত্তো সিরি আ-তে ৯২টি খেলায় রেফারি করেছেন এবং গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক রেফারি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তার এক ভাই আট বছর ধরে জুভেন্টাসে কাজ করেছে।

Reneta

চলতি মৌসুমে শুধুমাত্র সিরি আ-তে ফিরে এসে রোমার দায়িত্ব নেয়ার পর থেকে মরিনহো ইতোমধ্যেই বেশ কয়েকটি শৃঙ্খলাভঙ্গ সংক্রান্ত ঝামেলায় জড়িয়েছেন।

সাবেক চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম বসকে এই মৌসুমের শুরুতে নাপোলির বিরুদ্ধে দুইবার কার্ড দেখিয়ে বের করা হয়েছিল।

এছাড়াও, রিয়াল বেটিসের সঙ্গে প্রীতি ম্যাচে পরাজয়ের আগেই তাকে বের করা হয়েছিল। এমনকি খেলা শুরু হওয়ার আগেই পিচে রেফারির মুখোমুখি হওয়ার চেষ্টা করার জন্য তার মার্চিং অর্ডার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মরিনহোরোমালিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT