চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই মাসের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণে মেয়রের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ন ২০, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
শিক্ষার্থী নিহত-আন্দোলন-৮ দফা-আল্টিমেটাম

দুই মাসের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণ শেষ করতে সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

বুধবার বেলা সোয়া ১১টায় বসুন্ধরা আবাসিক এলাকার সামনে সিটি কর্পোরেশনের ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ উদ্বোধন করেন সেখানে বাস চাপায় নিহত আবরারের বাবা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহমেদ চৌধুরী।

উদ্বোধনে অংশ নেন মেয়র আতিকুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। সেখানেই এ নির্দেশের ঘোষণা দেন মেয়র।

তিনি বলেন, ফুটওভার ব্রিজ হবেই। কেউ তা ঠেকাতে পারবে না।

এরপর সুপ্রভাত পরিবহনের রুট পারমিট ও লাইসেন্স বাজেয়াপ্ত করে রাজধানীতে ওই বাসের চলাচল নিষিদ্ধ করার কথা জানান ডিএমপি কমিশনার।

মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজধানীর ভাটারার প্রগতি সরণি এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনে সুপ্রভাত পরিবহনের বাস চাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। এ ঘটনার পর বাস চালক ও হেলপার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চালককে ধরে ফেলে সেখানে থাকা শিক্ষার্থীরা। পরে তাকে আটক এবং বাসটি জব্দ করে পুলিশ।

Reneta

রাজধানীতে চলছে ট্রাফিক সপ্তাহ। এর মাঝে সকালে জেব্রা ক্রসিং দিয়েই রাস্তা পার হচ্ছিলেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র আবরার। সেই জেব্রা ক্রসিংয়ের ওপরই ঘটল এই বাসচাপার ঘটনা।

মেয়র আতিকুল-বাস চাপায় শিক্ষার্থী নিহত-ফুটওভার ব্রিজ
জেব্রা ক্রসিং দিয়েই পার হচ্ছিলেন আবরার

আবরারের মৃত্যুকে কেন্দ্র করে ঘটনার পর থেকেই যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তা বন্ধ করে প্রগতি সরণি এলাকা জুড়ে বিক্ষোভ শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে বাড্ডা-কুড়িল বিশ্বরোড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে তাদের দাবিদাওয়া নিয়ে কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তখনই তিনি দ্রুততম সময়ে সব ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

ওই সময় মেয়র আতিকুল বলেন, প্রচলিত বিধান অনুযায়ী বাসের চালক ও হেলপারের বিচার করে শাস্তি দেয়া হবে। দ্রুততম সময়ে স্পিডব্রেকার, জেব্রা ক্রসিং ও ওভারব্রিজ নির্মাণের আশ্বাসও দেন তিনি।মেয়র আতিকুল-বাস চাপায় শিক্ষার্থী নিহত-ফুটওভার ব্রিজ

কিন্তু শিক্ষার্থীরা তার আশ্বাসে সন্তুষ্ট না হয়ে আগামী দশ দিনের মধ্যে ওই এলাকায় নিরাপদে রাস্তা পারাপারের জন্য ফুট ওভারব্রিজ নির্মাণসহ দোষীদের দ্রুত বিচারের আশ্বাস ঘটনাস্থলে এসে দেয়ার দাবি জানিয়ে বুধবারও রাস্তা অবরোধ করে আন্দোলন করার ঘোষণা দেয়।

পূর্বঘোষিত ওই কর্মসূচি অনুযায়ী বুধবার বাস চাপার ঘটনাস্থল প্রগতি সরণিসহ রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাস চাপায় শিক্ষার্থী নিহতবাসচাপায় শিক্ষার্থী নিহতবিইউপিবিইউপি-শিক্ষার্থী নিহতশিক্ষার্থী নিহতসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘কৃষির উন্নয়নে সবকিছু করা হবে’, শাইখ সিরাজকে জানালেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশাখের ছুটিতেও রাজধানীর বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইন

এপ্রিল ১৪, ২০২৬

‘কৃষক কার্ড’ কার্যক্রমের যাত্রা শুরু, কৃষক পাবে যেসব সুবিধা

এপ্রিল ১৪, ২০২৬

কৃষক ভালো থাকলে সারাদেশের মানুষ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৪, ২০২৬

‘দুই অবরোধের’ মাঝে বৈশ্বিক অর্থনীতি

এপ্রিল ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT