চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বাংলায় একসঙ্গে অভিজিৎকে স্মরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A
অভিজিৎ

তিন বছর আগে এইদিনে ঘাতকের চাপাতির আঘাতে নিস্তেজ হয়ে যান বিজ্ঞান লেখক, ব্লগার অভিজিৎ রায়। তার মৃত্যুর দিনটিতে মোমবাতি প্রজ্জ্বলন আর নীরবতা পালনের মধ্য দিয়ে একসাথে স্মরণ করেছে বাংলাদেশ এবং কলকাতা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং কলকাতার বারাসাতের এক নম্বর স্টেশনে সোমবার সন্ধ্যায় একসাথে এ কর্মসূচি পালন করা হয়।

টিএসসির অনুষ্ঠানে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, ছাত্র ইউনিয়ন নেতা জিলানি শুভ, ব্লগার প্রিন্স, ব্লগার জীবনানন্দ জয়ন্ত, আকরামুল হক, চলচ্চিত্র পরিচালক রাকিবুল হাসানসহ ব্লগার ও লেখকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করেন তারা। এরপর মোমবাতি প্রজ্জ্বলন ও অভিজিৎ রায়ের স্থিরচিত্রে ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।

চলচ্চিত্র পরিচালক আকরামুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, তিন বছর হয়ে গেল আমরা অভিজিৎ রায়কে হারিয়েছি। অথচ এখনো খুনিরা শাস্তি পেল না। চার্জশীট পর্যন্ত দাখিল হয়নি। অভিজিৎ রায় হত্যার বিচার কার্যক্রম গতিশীল করতেই দুই বাংলায় একত্রে এই আয়োজন। আশা করি অভিজিৎ রায়ের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে খুনিদের চাপাতি থামিয়ে দেওয়া হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিজিৎ রায়লিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

মৌমাছি বনাম ChatGPT, চেতনার নতুন বিতর্ক

জুলাই ২৯, ২০২৬

বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাডফায় রাব্বানীর ‘ছুরত’ ও ‘আনটাং’

জুলাই ২৯, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন

জুলাই ২৯, ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের লাল কার্ডটি ভুল ছিল, জানাল ফুটবলের নিয়ম-কানুন বিষয়ক প্যানেল

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সারাদেশে বিক্ষোভ ডেকেছে এনসিপি

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT