চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বছরের জন্য উৎসে কর প্রত্যাহার চায় বিজিএমইএ

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৫:৫০ অপরাহ্ণ ২৭, মে ২০১৭
অর্থনীতি
A A

প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে দেশের তৈরি পোশাক খাতকে টিকিয়ে রাখতে আগামী দুই বছরের জন্য এই খাতের পণ্য রপ্তানির ওপর উৎসে কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের আবেদন জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএ। একইসঙ্গে কর্পোরেট ট্যাক্স হার ২০ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ করারও দাবি জানায় এ সংগঠন।

রাজধানীর কারওয়ান বাজারে শনিবার দুপুরে বিজিএমইএ সভাকক্ষে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি ও আসন্ন বাজেট (২০১৭-১৮) শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন বিজিএমইএ’র সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, পোশাক শিল্পকে বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিকূলতা মোকাবেলা করে এগিয়ে যেতে হচ্ছে। ইউরোর দরপতন, ব্রেক্সিট এবং গ্যাস সংকটসহ নানা কারণে পণ্যের উৎপাদন ব্যয় বেড়েছে ১৮ শতাংশ। যদি কোন ভাবে দুই বছর নিজেদেরকে টিকিয়ে রাখতে পারি, তবে আমরা ঘুরে দাড়াতে সক্ষম হব।

বিজিএমইএ সভাপতি বলেন, দীর্ঘদিন ধরে নতুন বাজারে অনুপ্রবেশের চেষ্টা করলেও আশানুরুপ ফল পাওয়া যায়নি। ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও ব্যাংকিং জটিলতাসহ নানা কারণে জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও রাশিয়াসহ নতুন বাজারে প্রবেশ করা যাচ্ছে না। সব মিলিয়ে গত ১০ মাসে নতুন বাজারে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১ দশমিক ২১ শতাংশ। যেখানে বিগত বছরে প্রবৃদ্ধি ছিল ১৫ থেকে ২০ শতাংশ।

পোশাক খাতের বর্তমান পরিস্থিতিকে সংকটময় উল্লেখ করে বিজিএমইএ সভাপতি আগামী ২ বছরের জন্য এই খাতে সকল ধরনের সহযোগিতার দাবি করেন।

ট্যাক্স প্রসঙ্গে তিনি বলেন, একটি পণ্য তৈরি করতে গেলে সুতা কেনা, ডায়িং, প্যাকেজিং, অ্যাক্সেসরিজসহ প্রত্যেক ধাপে কর দিতে হয়। সব স্তরে কর দিতে গিয়ে উৎপাদন ব্যয় বেড়ে যায়। তাই এ বিষয়ে আগামি বাজেটে সুদৃষ্টি কামনা করছি।

Reneta

বাণিজ্যমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এর প্রতি দৃষ্টি আকর্ষন করে সিদ্দিকুর রহমান বলেন, পোশাক শিল্পের উপর প্রত্যক্ষ করের বোঝা না চাপিয়ে পরোক্ষভাবে এ শিল্প সামগ্রিক অর্থনীতিতে কী অবদান রাখছে, তা বিবেচনা করা দরকার। কারণ এ শিল্পে জড়িয়ে রয়েছে ৪৪ লাখ শ্রমিকের ভাগ্য। তবে দুঃখজনক যে, গত চার বছরে প্রায় ১২ শ কারখানা বন্ধ হয়ে গেছে। ফলে বহু শ্রমিক বেকার হয়ে পড়ছে।

শিল্পে নতুন বিনিয়োগ উৎসাহিত করতে শিল্প ও বাণিজ্যের রাজস্ব নীতিসহ অন্যান্য নীতি ও কৌশলসমূহ অন্তত পাঁচ বছরের জন্য স্থিতিশীল রাখতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উৎসে করবাজেট ২০১৭-১৮বিজিএমই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা আরও তীব্র করবে ইসরায়েল: নেতানিয়াহু

মে ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মঙ্গলবার সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক

মে ২৬, ২০২৬
ছবি; সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে পতন

মে ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুদ্ধ বিরতির মধ্যেই ইরানে আবার মার্কিন হামলা

মে ২৬, ২০২৬

বিশ্বকাপের আগে মেসির চোট নিয়ে সবশেষ যে সুখবর জানাল মিয়ামি

মে ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT