চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই কোটিপতি একসঙ্গে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ১১, মে ২০১৯
বিনোদন
A A

সময়ের জনপ্রিয় শিল্পী ইমরান। তার গান মানেই কোটি ভিউ! আসছে ঈদে এবার আরেক কোটিপতিকে নিয়ে আসছেন তিনি!

ইমরানের মতো ছোট্ট শফিকুলও এখন কোটিপতি! সম্প্রতি তাঁর গাওয়া একটি গান কোটি ভিউ ছাড়িয়েছে। এছাড়া বেশকিছু গান নব্বই লাখের মতো ভিউ!-এমন তথ্য জানালেন ইমরান নিজেই!

সম্প্রতি নিজের স্টুডিও থেকে শফিকুলকে নিয়ে লাইভে এসেছিলেন ইমরান। তখন কোটি ভিউ হওয়ায় শফিকুলকে অভিনন্দন জানান ইমরান। এ বিষয়ে তার কাছে অনুভূতিও জানতে চান সেরাকণ্ঠের জনপ্রিয় এই শিল্পী!

Banglabid

সে প্রসঙ্গে শফিকুল বলেন, এটা বললে কেমন হয়ে যায়! আমি আসলে এই শক্তিটা ধরে রাখার চেষ্টা করবো! আমার গান যেনো মানুষ এভাবে দেখে।

চ্যানেল আইয়ে সংগীত রিয়েলিটি শো ‘গানের রাজা’র মাধ্যমে ব্যাপক পরিচিতি পান শফিকুল ইসলাম। আর তাকে দিয়ে সম্প্রতি একটি মৌলিক গান করালেন ‘গানের রাজা’র বিচারক ও চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। আর সে কথা জানাতেই লাইভে এসেছিলেন দুই কোটিপতি!

আগেই কথা দিয়েছিলেন ইমরান যে, ‘গানের রাজা’র শেষ পাঁচ প্রতিযোগিকে দিয়ে মৌলিক গান করাবেন তিনি। কথামতো এবার সেটাই করলেন এই শিল্পী।

Reneta

সম্প্রতি ইমরানের স্টুডিওতেই শফিকুলকে দিয়ে সম্পন্ন করলেন রেকর্ডিং। চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন গীতিকার স্নেহাশীষ ঘোষ। তার লেখা ‘ভাবতে ঘেন্না লাগে’ শিরোনামের গানের মধ্য দিয়ে প্রথমবার মৌলিক গানে কণ্ঠ দিলেন শফিকুল।

আগামী ঈদুল ফিতরে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি থেকে গানটি ভিডিওসহ প্রকাশিত হওয়ার হবে বলে জানিয়েছেন ইমরান।

গত ১৯ এপ্রিল সন্ধ্যায় ‘এসিআই এক্সট্রা ফান কেক-চ্যানেল আই গানের রাজা’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এবার চ্যাম্পিয়ন হয়েছেন খুলনার ফাইরুজ লাবিবা আর প্রথম রানারআপ হয়েছেন নেত্রকোনার শফিকুল ইসলাম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন ময়মনসিংহের সিঁথি সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানগানের রাজাচ্যানেল আইলিড বিনোদনশফিকুল ইসলামস্নেহাশীষ ঘোষ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে জঙ্গি তৎপরতা ও আল কায়েদা ইস্যু আবার কেন আলোচনায়?

আগস্ট ১৫, ২০২৬

‘অ্যানি’র বোন বেণি!

আগস্ট ১৫, ২০২৬
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে মোট ভর্তি ২৩ হাজার

আগস্ট ১৫, ২০২৬
ফ্রিল্যান্সিং-কেয়ারগিভিংসহ যুব প্রশিক্ষণ

ফ্রিল্যান্সিং-কেয়ারগিভিংসহ যুব প্রশিক্ষণে নানা পরিবর্তন, যারা পাবেন সুযোগ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত, সমাধানে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT