সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ নিয়ে নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল বানাচ্ছেন তার নতুন ছবি। এই ছবিটি পুরোপুরি বাণিজ্যিক ধারার হবে বলে জানান নির্মাতা নেয়ামূল। তিনি বলেন, ‘গাঙচিল’ মৌলিক গল্পের ছবি। সব শ্রেণির দর্শকদের ভালো লাগবে ছবিটি। এখানে নাচ-গান, সবকিছুই থাকবে৷ আগামী ডিসেম্বর মাসে ছবির শুটিং শুরু হবে। দীর্ঘদিন পর এ ছবির মাধ্যমে আবার জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন ফেরদৌস ও পূর্ণিমা। সোমবার সন্ধ্যার পর রাজধানীর একটি হোটেলে দুজনেই ছবিতে চুক্তিবদ্ধ হন।







