বিনোদন

দীর্ঘদিন পর ‘ক্র্যাক প্লাটুন’ সদস্য শিল্পী লিনু বিল্লাহ

দীর্ঘদিন পর ‘ক্র্যাক প্লাটুন’ সদস্য শিল্পী লিনু বিল্লাহ

গান রেকর্ডিংয়ে লীনু বিল্লাহ

মুক্তিযোদ্ধা লিনু বিল্লাহ। শহীদ আলতাফ মাহমুদের শ্যালক। তার সঙ্গে ২৯ আগস্ট ধরা পড়ে চরম নির্যাতিত ক্র্যাক প্লাটুনের সদস্য। শিল্পী লিনু বিল্লাহ সত্তর ও আশির দশকের আলোচিত কন্ঠশিল্পী। দীর্ঘদিন পর অডিও’র জন্য গেয়েছেন নতুন গান।

‘বাতাস এসে রোজ দিয়ে যায়/তোমার খবরাখবর/তুমি যতোই রাখো দূরে/আমায় যতোই করো পর’ এমন শব্দচয়নে গান করেছেন লিনু বিল্লাহ। গানটির কথা লিখেছেন গীতিকার নীহার আহমেদ। সুর ও সংগীত পরিচালনা করেছেন শেখ মিলন। বি-মিউজিকের ব্যানারে প্রকাশিতব্য গানটির রেকর্ডিং ‘গানপাগল’ স্টুডিওতে সম্পন্ন হয়।

গীতিকার নিহার আহমেদ (ডানে) ও সুরকার-সংগীত পরিচালক শেখ মিলন (ডানে) মুক্তিযোদ্ধা-শিল্পী লিনু বিল্লাহ (মাঝে)

গান প্রসঙ্গে লিনু বিল্লাহ চ্যানেল আই অনলাইনকে বলেন, অনেকদিন অডিও ইন্ডাস্ট্রির জন্য গাইনি। এ প্রজন্মের কথা ও সুরে গাইবার ইচ্ছা ছিল। সে ইচ্ছা পূরণ হল নীহারের মত তরুণের সুন্দর কিছু কথায়। আলতাফ ভাইও নতুনদের দারুন উৎসাহ দিতেন।

গীতিকার নীহার আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, তার মত কিংবদন্তী যোদ্ধা-শিল্পীর জন্য গান লিখতে পারা দারুণ বিষয়। তার কাছে গেলে মনে হয় শহীদ সুরকার আলতাফ মাহমুদকে স্পর্শ করতে পারছি।

১৯৬৪ সালে সংগীতে হাতেখড়ি হওয়া  মঞ্জুরুল আলম বিল্লাহ ওরফে লিনু বিল্লাহ দেশের প্রথম দিকের অন্যতম ব্যান্ড ‘জিঙ্গেল’-এর সদস্য। ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য।।

বিষয়:আলতাফ মাহমুদ ক্র্যাক প্লাটুন লিনু বিল্লাহ লীনু বিল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…