নিজের দীর্ঘতম গান নিয়ে ৮ বছর পর বব ডিলান

বব ডিলান একক পারফরম্যান্সে গিটার ও মাইক্রোফোনের সামনে গান পরিবেশন করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
২০১২ সালে সর্বশেষ মৌলিক গান প্রকাশ করেছিলেন বিখ্যাত শিল্পী, গীতিকবি বব ডিলান। এর প্রায় আট বছর পর নতুন গান প্রকাশ করলেন তিনি। তাও এটি তার ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘতম গান!
শুক্রবার (২৭ মার্চ) টুইট করে গানটি সম্পর্কে জানান বব ডিলান। বলেন, আমার ভক্ত অনুরাগীদের শুভেচ্ছা। বছরের পর বছর আমার উপর আস্থা রাখার জন্য। বহুদিন আগে রেকর্ড করা এই গানটি আপনাদের শুনে ভালো লাগতে পারে। নিরাপদে থাকুন, চোখ-কান খোলা রাখুন। সৃষ্টিকর্তা আপনাদের সহায় হোন।
গানটির শিরোনাম ‘মার্ডার মোস্ট ফাউল’। প্রায় ১৭ মিনিটের এই গানে ষাটের দশক ও যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যার ঘটনার স্মৃতি রোমন্থন করেন ডিলান।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






