চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এয়ারপোর্টে ঢুকতেই অন্যরকম ঘটনা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

আর মাত্র তিন দিন! তারপরই বাজবে বিয়ের সানাই। সাতপাকে বাঁধা পড়বেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। ইতালিতে বসবে তাঁদের বিয়ের আসর। পরপর দুইদিন দুই রীতি অনুসারে তাদের বিয়ে হবে। আর তাই শনিবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে মুম্বাই থেকে ইতালির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে এই জুটি।

মুম্বাই বিমানবন্দরে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে রণবীরকে দেখে বেজে ওঠে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির সেই বিখ্যাত গান ‘মেহন্দি লাগাকে রাখনা’।  ইতোমধ্যেই যেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এছাড়াও বিমানবন্দরে এই তারকা জুটিকে দেখা গেছে রং মিলিয়ে পোশাক পরতে। এদিন দু’জনেরই দেখা মিলেছে সাদা রংয়ের পোশাকে। যেখানে রণবীরের পরনে ছিল সাদা রঙের স্যুট। এবং দীপিকার পরনে ছিল সাদা রঙের পেন্সিল স্কার্ট, যেটিতে অসাধারণ লাগছিল ‘পদ্মাবত’ খ্যাত এই অভিনেত্রীকে।

Banglabid

জানা গেছে, বলিউডের এই জনপ্রিয় সেলেব জুটির বিয়েতে নাকি হাজির থাকবেন মাত্র ৩০ জন। পরিবার ও ঘনিষ্ঠদের নিয়েই একান্তে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ সারবেন তারা।  প্রথম দিন ১৪ নভেম্বর ভারতের দক্ষিণী রীতিতে এবং পরদিন ১৫ নভেম্বর সিন্ধি রীতিতে বিয়ে সাড়বেন তারা। এছাড়াও বিয়ের পর ২১ নভেম্বর  ব্যাঙ্গালরেতে অনুষ্ঠিত হবে তাদের প্রথম রিসেপসন পার্টি। আর তারপর ১ ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে তাদের দ্বিতীয় রিসেপশন পার্টি, যেখানে উপস্থিত থাকবে পুরো বলিউড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিদীপিকা পাড়ুকোনরণবীর সিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইভিএম কেন্দ্রের নিয়ন্ত্রণ থাকবে সেনাবাহিনীর হাতে

পরবর্তী

শেখ হাসিনার অধীনেই নির্বাচন করবে বিএনপি

পরবর্তী

শেখ হাসিনার অধীনেই নির্বাচন করবে বিএনপি

শাস্তি কমার কথা শুনে ‘রসে মজলেন’ স্মিথ-ওয়ার্নার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গুম-খুনের শিকার পরিবার পুনর্বাসনে আলাদা অধিদপ্তর গঠনের উদ্যোগ

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, কমবে দিনের তাপমাত্রা

আগস্ট ২২, ২০২৬

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদলের প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT