চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ তরুণ-তরুণীর মন ভাঙলো একটি বিয়ে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৮
বিনোদন
A A
দীপিকা বিয়ে

কথায় আছে, কারও পৌষ মাস আর কারও সর্বনাশ। গতকালের দিনটি ছিল এমনই। দুটি মন জুড়েছে, লক্ষ মন ভেঙ্গেছে। আর মন ভাঙ্গার অপরাধে অপরাধী হয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

স্টাইল, সৌন্দর্য, মেধা আর মিষ্টি হাসির জাদুতে দীপিকা জয় করে নিয়েছেন লক্ষ পুরুষের মন। দীপিকাকে এক নজর দেখার জন্য এই ভক্তরা ত্যাগ করতে রাজি আছেন সব কিছু। অন্যদিকে দারুণ ফিটনেসের অধিকারী সুদর্শন রণবীর সিং এর মেধা আর কৌতুকের ভক্ত লক্ষ নারী। এই জুটির বিয়েতে মন ভেঙ্গেছে এসব ভক্তের। অবশ্য দীপিকা-রণবীর জুটির ভক্তও নেহাত কম নয়। আর তাই এই জুটির বিয়ের দিনটি ছিল বছরের সবচাইতে কাঙ্ক্ষিত একটি দিন।

দীপিকা বিয়ে

ব্যাডমিন্টন খেলোয়াড়, মডেল, বলিউড-হলিউড অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি দীপিকার এখন আরেকটি পরিচয় হলো। তিনি এখন রণবীরের স্ত্রী। রণবীরও অবশ্য এখন থেকে পরিচয় দিতে পারবেন যে তিনি দীপিকার স্বামী। কেউ কারও থেকে যেন কম নয়। সমানে সমান।

রণবীর কাপুরের সঙ্গে দীপিকা যখন সম্পর্কে জড়িয়েছিলেন, তখন নিয়মিত শিরোনামে আসতেন তারা। রণবীরকে খুব ভালবেসেছিলেন দীপিকা। ‘আরকে’ লিখে ট্যাটু করিয়েছিলেন ঘাড়ে। কিন্তু রণবীর প্রতারণা করেছেন দীপিকার সঙ্গে। জড়িয়েছেন দীপিকার বান্ধবী বলিউড অভিনেত্রী ক্যাটরিনার সঙ্গে। বিষয়টি মানতে পারেননি দীপিকা। মন ভেঙ্গে যায় তার। বিষণ্ণতায় ভুগতে শুরু করেন। কিন্তু বিষণ্ণতা গ্রাস করতে পারেনি তাকে।

Reneta

 

২০১৩ সালে সঞ্জয় লীলা বনসালির‘রাম-লীলা’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে দারুণ সখ্য গড়ে ওঠে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের মধ্যে। একসঙ্গে ঘুরে বেড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ঘন ঘন দেখা যেতে থাকে এ জুটিকে। প্রেম নিয়ে জোর গুঞ্জন ছড়ায় বলিউডে। কিন্তু বরাবরই অস্বীকার করে আসছিলেন এই জুটি। কারণ, সম্পর্কের ব্যাপারে রণবীর আত্মবিশ্বাসী থাকলেও আগের সম্পর্কে প্রতারিত হওয়ায় দীপিকা আত্মবিশ্বাসী ছিলেন না। পাঁচ বছর প্রেম করার পর সব গুঞ্জনকে সত্য প্রমাণ করে ২১ অক্টোবর অফিশিয়ালি বিয়ের ঘোষণা দেন এই জুটি। অনস্ক্রিনের সফল জুটি বাস্তব জীবনেও নিজেদের সফল প্রমাণ করলেন।

বিয়ের দিন তারিখ জানার পর থেকেই ভক্তরা দিন গুণতে শুরু করেন বিশেষ দিনটির জন্য। অবশেষে দিনটি এলো, কিন্তু ছবি এলো না। তাই ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন দীপিকা রণবীরের ছবি দেখার জন্য। জানা গেছে, বিয়ের ছবি নিলামে তুলছেন না এই জুটি। আজ সন্ধ্যায় সামাজিক মাধ্যমের অফিশিয়াল পেজগুলো থেকে শেয়ার করা হবে বিয়ের কাঙ্ক্ষিত ছবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপবীরদীপিকা পাড়ুকোনদীপিকার বিয়েরণবীর সিংলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ১৬, ২০২৬

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: সন্তানের ছবি হাতে মনকে সান্তনা দেন শহীদ আবু সাইদের মা-বাবা

জুলাই ১৬, ২০২৬

হিসাবের বেড়াজালে আষাঢ়- শ্রাবণ মাস

জুলাই ১৬, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT