চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপিকার ‘পদ্মাবতী’ লুকের পেছনের কথা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- পদ্মাবত

চ্যানেল আই অনলাইন- পদ্মাবত

এই মুহূর্তে বলিউডে আলোচনার মূলে আছে রানী পদ্মাবতীর লুক। দীপিকার রাজকীয় পোশাক এবং জোড়া ভ্রূ দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, আসলেই কি রানী পদ্মাবতীর দেখতে এরকম ছিলেন?

কিন্তু সঞ্জয় লীলা বনসালির ছবি মানেই বিশেষ কিছু। যথেষ্ট পরিমাণে রিসার্চ না করে তিনি কোনো কাজে হাত বাড়ান না। বিশেষ করে ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে তৈরি এই ছবির চরিত্রগুলোকে নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে যথেষ্ট খাটতে হয়েছে তাকে।

ছবির পোশাক ডিজাইন করেছেন রিম্পল নারুলা এবং হারপিত নারুলা। এপ্রসঙ্গে রিম্পল নারুলা বলেন, ‘পদ্মাবতীর গল্প নিয়ে এখনও অনেক দ্বিমত আছে। অনেকেই মনে করেন পদ্মাবতী নামে আসলে কারও অস্তিত্বই ছিল না। তবে একারণে আমরা বিষয়টিকে মোটেও হালকা ভাবে নেইনি। ছবির প্রতিটি লুকের পেছনে আছে অনেক বড় পরিসরের রিসার্চ। গল্পটি এগারো এবং বারো শতাব্দীর শুরুর দিকের। তাই সেই সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দীপিকার লুক দেয়া হয়েছে।’

ছবির পোশাকের কাপড় নির্বাচন করা হয়েছে বেশ সতর্কভাবে। হাতে বোনা হালকা কাপড়ের উপরে রাজকীয় নকশায় ফুটিয়ে তোলা হয়েছে ডিজাইন। এছাড়া দীপিকাকে পরানো হয়েছে ভারী সব গহনা। মেকআপের আধিপত্য নেই দীপিকার লুকে। কারণ পদ্মাবতীর সময়ে এত মেকআপ করা হতো না। প্রাকৃতিক উপাদানে সামান্য সাজতেন রানী। তাই দীপিকাকেও একদম সামান্য মেকআপ দেয়া হয় ছবির সেটে। এতই অল্প মেকআপ করা হতো যে পোশাক এবং গহনা পরে তার প্রস্তুত হতে সময় লাগতো মাত্র ৩০ মিনিট।

সঞ্জয় লীলা বনসালি পরিচালিত পদ্মাবতীর শুটিং বহুবার বাধাগ্রস্ত হয়েছে কাহিনী পরিবর্তন এবং অবমাননার অভিযোগে। কিন্তু তার পরেও ছবির শুটিং সফল ভাবে শেষ করেছেন এই পরিচালক।

ছবিতে দীপিকা পাড়ুকন ছাড়াও আরও থাকছেন রণবীর সিং এবং শহীদ কাপুর। ১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে। ডেকান ক্রনিকল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপিকা পাড়ুকোনপদ্মাবতী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক, তাকে আগে জেলে যেতে হবে’

জুলাই ১৩, ২০২৬

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎসেবা নিশ্চিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

জুলাই ১৩, ২০২৬

বন্যায় মানুষের হাহাকারে ভারী জয়ার মন

জুলাই ১৩, ২০২৬

প্যারিসে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি ও যান চলাচল বিঘ্ন

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT