দীপিকার কান জয় (ভিডিও)

দীপিকা পাড়ুকোন
৭০তম চলচ্চিত্র উৎসব কানের আসরের পর্দা ওঠার পর থেকেই একের পর এক চমকপদ খবর ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। এবারের উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ ছড়িয়ে পড়ে লাল গালিচা ঘিরে। ঝলমলে এই আয়োজনের উদ্বোধনের পর থেকেই লাল গালিচায় পা পরছে একের পর এক সিনেমা জগতের তাবৎ মানুষের।
উদ্বোধনের প্রথম দিনে বলিউড তারকা দীপিকা পাড়ুকোন একদম উজ্জ্বলিত করে দিয়েছে তার মারচেসা ব্র্যান্ডের হালকা বেগুনী রঙা স্বচ্ছ গাউন। কিন্তু তার রেশ থেকে যায় যেন পরের দিনের সবুজ গাউনে ও। দ্বিতীয় বারের মত লাল গালিচায় হাঁটার মধ্য দিয়ে আবারও প্রমাণ করে দিলেন সিনেমা জগতে বলিউডের তারকাদের আর্কষণীয় সৌন্দর্য।
‘বাজিরাও মাস্তানির’ দীপিকার চোখে সবুজ মেকআপ আর মাথায় চুলের স্টাইলেও ছিলো নতুনত্ব। কানের দুলেও শোভা পায় পাম পাতার মত হিরার গহনা। প্রথম দিনের চেয়েও লাগছিলো তাকে অনেক বেশি গ্ল্যামারাস। দীপিকার আত্মবিশ্বাসী চাহনি এবার কানে সবার বিশেষ নজর কেড়েছে। বলিউড অভিনেত্রী বলতে অনেকেই জানতেন ঐশ্বরিয়া রাই বচ্চনকে। কিন্তু দীপিকার উপস্থিতি সবাইকে এবার তাহলে তাক লাগিয়ে দিলো! টাইমস অব ইন্ডিয়া।
দ্বিতীয় দিনেও কানে দীপিকার গ্ল্যামারস (ভিডিও)






