বিনোদন

দীপিকাকে রমিজ রাজার সঙ্গে তুলনা করলেন কেআরকে

দীপিকা ও রমিজ রাজা একসঙ্গে হাসছেন, বন্ধুত্বপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দীপিকা ও রমিজ রাজা একসঙ্গে হাসছেন, বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ছবি, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি প্রকাশ্যে এসেছে কবীর খান পরিচালিত ‘এইট্টি থ্রি’র ট্রেলার। ইতোমধ্যেই যা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। একই সাথে কপিল দেবের ভূমিকায় রণবীরকে দেখেও মুগ্ধ নেটিজেনরা। তবে ছবিতে দীপিকা পাড়ুকোনের লুক নিয়ে মজা করেছেন কামাল রশিদ খান ওরফে কেআরকে।

নিজের টুইটার হ্যান্ডেল থেকে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার রমিজ রাজার সঙ্গে দীপিকার লুকের তুলনা করেছেন কেআরকে। ‘এইট্টি থ্রি’ এর একটি ছবি শেয়ার করে ছবিটির ক্যাপশনে কেআরকে লিখেছেন, ‘এই ছবিতে কপিল দেব এবং রমিজ রাজাকে ভালো লাগছে’।

তার সেই টুইট ঘিরে ইতোমধ্যেই চর্চা চলছে নেটমাধ্যমে। কেউ কেউ কেআরকের এই তুলনাকে সঠিকও বলছেন। পাশাপাশি ছবিটির কমেন্টে সেকশন উপচে পড়ছে বিভিন্ন সমালোচনামূলক মন্তব্যে।

কমেন্টে কেউ কেউ রণবীরের প্রশংসা করেছেন এবং লিখেছেন যে, তিনি বলিউডের পরবর্তী সুপারস্টার হবেন। একজন ব্যবহারকারী রমিজের জিআইএফ শেয়ার করে লিখেছেন, ‘হা হা হা হ্যাঁ, সত্যি’।

আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনি একদম ঠিক বলেছেন। আপনি কিভাবে এতটা সঠিক ধরতে পেরেছেন?’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘ভাই আসলেও দেখতে রমিজ রাজার মতো’।

‘এইটি থ্রি’ ছবিটি ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলকে নিয়ে তৈরি হয়েছে। যেখানে কপিল দেব এর চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলবেন রণবীর। রণবীরের বিপরীতে ঘরনি রোমি দেবের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে।

হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় আগামী ২৪শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

 

বিষয়:এইট্টি থ্রি কেআরকে দীপিকা পাড়ুকোন রণবীর সিং রমিজ রাজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…