ইতালিতে রূপকথার মতো বিয়ের আয়োজন ছিল রণবীর-দীপিকার। কিন্তু অতিথি ছিল অল্প। এবার আর ছোট পরিসরে নয় বরং বিশাল আয়োজন করে দুটি রিসেপশনের আয়োজন করা হয়েছে এই জুটির। আগামী কাল বেঙ্গালুরুর রিসেপশন। তাই আজ মুম্বাই ছাড়লেন দীপবীর জুটি।
বেঙ্গালুরুর উদ্দেশ্যে মুম্বাই ছাড়ার পথে এয়ারপোর্টে ক্যামেরা বন্দি হয়েছেন আলোচিত এই জুটি। দুজনে আজকেও রঙ মিলিয়ে পরেছেন। অফ হোয়াইট সব্যসাচী আনারকলি স্যুটের সঙ্গে কুন্দনের দুল, মঙ্গলসূত্র, চুড়া এবং এনগেজমেন্ট রিং এ স্নিগ্ধ লাগছিল তাকে। রণবীর সিং পরেছেন সাদা সব্যসাচী কুর্তা-পায়জামা। এর উপরে ফ্লোরাল নেহেরু জ্যাকেট এবং যোধপুরি জুতা পরেছেন তিনি।

বিয়ের পরে দারুণ খোশমেজাজে আছেন দুজনে। আর তাই পাপারাজ্জিদের ক্যামেরার দিকে হাসি মুখ তাকিয়ে ছবি তুলেছেন তারা। এরপর দুজনেই হাত নেড়ে বিদায় জানিয়ে এয়ারপোর্টে ঢুকে গিয়েছেন।
আগামী কাল বেঙ্গালুরুর ‘দ্য লীলা প্যালেস’-এ দীপিকার পরিবারের পক্ষ থেকে রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করা রয়েছে। এরপর ২৮ নভেম্বর মুম্বাইয়ে ‘দ্য গ্র্যান্ড হায়াত’-এ আরেকটি রিসেপশন অনুষ্ঠান হবে। এখানে বলিউডের বন্ধু আর সহকর্মীরা আমন্ত্রণ আমন্ত্রণ পেয়েছেন। টাইমস অব ইন্ডিয়া








