চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপন হত্যাকাণ্ড: দুই বছরেও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি ডিবি

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৯:৪০ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০১৭
অপরাধ
A A
দীপন হত্যাকাণ্ডের তদন্তকারী কর্মকর্তা, বাংলাদেশি পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাগৃতি প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ও প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যার দুই বছর পূর্ণ হলেও মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্ত সংস্থা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, খুনিরা শনাক্ত হলেও সবাইকে গ্রেফতার করতে না পারায় তদন্ত প্রতিবেদন দাখিলে সময় লাগছে।

প্রকাশক দীপন হত্যার ঘটনায় তার স্ত্রী ডা. রাজিয়া রহমান শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মাঈনুল হাসান শামীম, আব্দুস সামাদ ওরফে আব্দুস সবুর ও খায়রুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। হত্যার ঘটনায় আসামি শামীম ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সবুরকেও কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, দীপন হত্যা মামলায় এখন পর্যন্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা তিনজনই হত্যার ঘটনায় ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আরও বেশকিছু আসামির নাম আমরা পেয়েছি। সেগুলো ছদ্ম নাম হলেও শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Banglabid

জিজ্ঞাসাবাদে আসামিরা এখন পর্যন্ত হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশকে কী জানিয়েছে এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন: যাদের গ্রেফতার করা হয়েছে তারা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। মুক্তমনা লেখক অভিজিৎ রায়ের বই ‘বিশ্বাসের ভাইরাস’ প্রকাশ করার কারণেই ‘জাগৃতি’র প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা করা হয় বলে তারা জানিয়েছে।

ডিবি সদস্যরা দীপন হত্যাকাণ্ডের তদন্তে ব্যস্ত, পুলিশ ও তদন্তকারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ
দীপন হত্যার প্রধান আসামি মইনুল হাসান শামীম

ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের এক কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন: প্রধান আসামি মইনুল হাসান শামীম দীপন হত্যার সময় নিজেকে মাসুম হিসেবে পরিচয় দিয়েছিল। শামীম ওরফে সিফাতের বাড়ি সিলেটের সুনামগঞ্জ এলাকায়। সে মদন মোহন কলেজের ছাত্র ছিল। দীপন হত্যাকাণ্ডের সময় শামীম আনসারুল্লাহ বাংলা টিমের (এটিবি) সদস্যদের প্রশিক্ষক ও পরিচালনার দায়িত্বে ছিল।

সিটিটিসি ইউনিট কর্মকর্তা বলেন: দীপন হত্যাকাণ্ডে পাঁচজন প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিল। ঘটনার আগে তারা সবাই গাজীপুরের টঙ্গীর একটি বাড়িতে এক মাস আগে থেকেই প্রশিক্ষণ নেয় এবং মহাখালীর এক বাসায় অবস্থান করে তারা হত্যার জন্য রেকিও করে। দীপন হত্যার সঙ্গে বরখাস্ত মেজর জিয়ারও একটা সম্পর্ক ছিল।

Reneta

আদালত সূত্রে জানা যায়, গত ২৪ মাসে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ২২ বার পিছিয়েছে। এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, খুনিরা শনাক্ত হলেও সবাইকে গ্রেফতার করতে না পারায় তদন্ত প্রতিবেদন দাখিলে সময় লাগছে। তবে শিগগিরই এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

শিশু পাঠাগার, রঙিন দেয়াল আর বইয়ের তাক সহ সুন্দর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ
দীপনপুরে বাচ্চাদের জন্য আলাদা রয়েছে পড়ার জায়গা, যার নাম “দীপান্তর” 

হতাশ হলেও আলো জ্বেলে রেখেছে দীপনের পরিবার
তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দফায় দফায় পেছানোর কারণে হতাশা প্রকাশ করেছে দীপনের পরিবার।  দীপনের স্ত্রী ডা. রাজিয়া রহমান জলি বলেন, দুই বছরেও দীপন হত্যার বিচার হয়নি। আমরা পুলিশের কাছে গেলেই তারা জানায় খুব শিগগিরই চার্জশিট দিবো, অন্য আসামিদের গ্রেফতার করব।

‘আগামী প্রজন্ম যেন মুক্তবুদ্ধির চর্চা করে যেতে পারে তার জন্য কাজ করে যেতে চাই,’ জানিয়ে দীপনের স্ত্রী চ্যানেল আই অনলাইনকে বলেন: দীপনের অসমাপ্ত কাজ শেষ করতে চাই। আমাদের কাজ এগিয়ে চলেছে। ইতিমধ্যেই আমরা এলিফ্যান্ট রোডে দীপনপুর নামে একটি বুক শপ ক্যাফে চালু করেছি।

দীপন হত্যাকাণ্ডের তদন্তের জন্য ডিবি কার্যালয়. Channel i News - চ্যানেল আই নিউজ
যারা বই ভালোবাসে, তাদের সবার দীপনপুরের সঙ্গী হতে ভালো লাগবে

২০১৫ সালের ৩১ অক্টোবর বিকালে রাজধানীর শাহবাগ এলাকায় আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়।

একইদিন রাজধানীর লালমাটিয়ায় আরেক প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে এর কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে আহত করে জঙ্গিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেজর জিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

আগস্ট ১১, ২০২৬

জিমেইলের দারুণ কিছু ফিচার, যা বেশিরভাগ মানুষ জানে না

আগস্ট ১১, ২০২৬

হরমুজ খুলতে ক্ষতিপূরণ চায় ইরান, পাল্টা ‘৫০ বছরের’ ক্ষতিপূরণ দাবি ট্রাম্পের

আগস্ট ১১, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে হালকা মেঘে বৃষ্টির আভাস, কবে কমবে গরম

আগস্ট ১১, ২০২৬

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT