আন্তর্জাতিক

দিল্লির এক বিয়ের প্যান্ডেলে অগ্নিকাণ্ড

দিল্লির এক বিয়ের প্যান্ডেলে অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লির এক বিয়ের প্যান্ডেলে অগ্নিকাণ্ডের ছবি, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে, পরিস্থিতি গুরুতর।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের রাজধানী নয়াদিল্লির রোহিনী এলাকায় একটি বিয়ের প্যান্ডেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে দমকল বাহিনীর ১২টি টিম কাজ করছে। 

এনডিটিভি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভিডিওতে অগ্নিকাণ্ডস্থলের বহুদূর থেকেও কালো ধোঁয়ার কুণ্ডুলি হয়ে আকাশে উড়ে যেতে দেখা যাচ্ছে।

জানা গেছে: ভারতের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। প্রবল বাতাসের কারণে কাঠের তৈরি প্যান্ডেলে আগুন ছড়িয়ে পড়ে। দেড় ঘণ্টা পর সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে অগ্নিকাণ্ডের সময় প্যান্ডেলে কোন মানুষ না থাকায় হতাহতের কোন বড় ঘটনা ঘটেনি। একজন সামান্য আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিষয়:অগ্নিকাণ্ড ভারতে অগ্নিকাণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…