সম্প্রতি ব্যক্তিগত কিছু কারণ নিয়ে সমালোচনার সম্মুখীন হচ্ছেন কিং খান শাকিব খান। কিন্তু সেই সমালোচনাকে পাত্তা না দিয়ে একের পর এক বাংলা ও যৌথ প্রযোজনার একাধিক ছবিতে কাজ করছেন তিনি। আর সেজন্যই সমালোচনা আলোচনাকে পেরিয়ে শাকিব খানই দিন শেষে একাই গোল করেন।
শাকিব তার ফেসবুক তেমন একটি স্ট্যাটাসে দিয়ে লিখেছেন: আমি শুধু ভাবি, আমার কাজটা আমি কিভাবে করবো। আমার অভিনয়কে আরও কত ভালভাবে স্ক্রিনে প্রেজেন্ট করবো, আমার অডিয়েন্সের কাছে কিভাবে পৌঁছে দেব এদিকেই আমি সবসময় দৃষ্টি রাখি। 
কে পড়ে গেল, কে উঠে গেল, কে এগিয়ে গেল, কে পিছিয়ে গেল- সেই হিসাব আমি আসলে কখনও করতে চাই না। আমি কতটা এগিয়ে গেলাম সেই হিসাবটাই আমি সবসময় করি। কারণ, দিন শেষে গোল আমি করবোই!








