জনপদ

দিনাজপুরে ‘ঘুষে’র টাকাসহ আটক ২

দিনাজপুরে ‘ঘুষে’র টাকাসহ আটক ২

দিনাজপুর জেলা হিসাব রক্ষণ অফিসে ঘুষের ৩০ হাজার টাকাসহ দু’জনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার বিকেলে জেলা দুর্নীতি দমন কমিশন অভিযান চালিয়ে অডিটর আনোয়ার পাশা ও দিনাজপুর তুলা উন্নয়ন বোর্ডের ক্যাশিয়ার মোঃ ফেরদৌস হোসেনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ঘুষের নগদ ৩০ হাজার টাকা জব্দ করে দুদক।

জানা গেছে, দিনাজপুর তুলা উন্নয়ন বোর্ডের কর্মী খলিলুর রহমান অবসরের টাকা তোলার জন্য জেলা হিসাব রক্ষণ অফিসে যোগাযোগ করেন। ওই অফিসের অডিটর মোঃ আনোয়ার পাশা ৩০ হাজার টাকা উৎকোচ দাবি করেন।

খলিলুর রহমানের ছেলে বিষয়টি দুদককে জানান। এ তথ্যের ভিত্তিতে আজ ঘুষের টাকা লেনদেনের সময় হাতে নাতে তাদেরকে আটক করে দুদুক।

বিষয়:ঘুষের টাকাসহ আটক দুদক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…